ঘরহারা ছেলেকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন রঞ্জিত কন্যা! কোয়েলের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেন

বাংলা চলচ্চিত্র জগতের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। বাংলা সিনেমা (Bengali Film) তার একঘেয়েমি ছেড়ে যখন বেশ খানিকটা পরিবর্তিত হয়ে এক নতুন ধারার সূচনা করছে ঠিক সেই সময় নিজের দুর্দান্ত অভিনয়ের মধ্যে দিয়ে বহু ভক্তদের মনে জায়গা করে নিয়েছিলেন কোয়েল মল্লিক।
আজ এক ডাকে তাকে সবাই চেনে। সম্প্রতি তাকে দেখা গিয়েছে মিতিন মাসী ছবিতে। অভিনয় ছাড়াও নিজের সুন্দর ব্যবহার, স্পষ্টবাদী, মিষ্টভাষী এবং সুন্দর চরিত্রের অধিকারী হওয়ায় হামেশাই বাংলা চলচ্চিত্র জগতের সেরা অভিনেত্রীর শিরোপা পেয়ে থাকেন কোয়েল মল্লিক।

তবে এই ভাই ফোঁটায় তিনি যা করলেন সেটা তাকে আরো বেশি স্মরণীয় করে রাখবে দর্শকদের কাছে। এই বছর ভাইফোঁটাটা তিনি কাটান এক স্বেচ্ছাসেবী সংস্থার সাথে, এখানে তিনি একাধিক শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ ভাইদের ফোঁটা দেন।
তাদেরই মধ্যে একজন হলেন সুজয়। তার কিছু ছবিও তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সৌভাগ্যবশত অভিনেত্রীর একটি পোস্ট চোখে পড়ে যায় সুজয়ের পরিবারের। আর তারপরেই সেই স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যোগাযোগ করেন সুজয়ের পরিবার।
আরও পড়ুনঃ “শাশুড়ি বৌমার অশান্তিটাই দর্শক বেশি দেখে” অকপটে তিতিক্ষা
সুজয়কে সেখান থেকে নিজের বাড়িতে নিয়ে যান সুজয়ের পরিবার। বর্তমানে সুজয় তার মুর্শিদাবাদের বাড়িতে নিজের পরিবারের সাথে দিনযাপন করছে। এই বিষয়ে অভিনেত্রী বলেন, ভাই ফোঁটায় এর থেকে ভালো উপহার আর কি বা হতে পারে। ঘটনাচক্রে অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেল ভক্তদের।
View this post on Instagram

