‘পুজোর সময় আমরা সবাই ছোটবেলায় ফিরে যাই, বাবা আর আমি একেবারে বাচ্চা হয়ে উঠি…’- দশমীর দিন মন খারাপ! চোখে জল নিয়ে ছোটবেলায় ফিরে গেলেন কোয়েল মল্লিক!

তিনি টলিউডের (Tollywood) অন্যতম সুন্দরী এবং ট্যালেন্টেড অভিনেত্রী। যাকে সকলে ‘টলি কুইন’ নামে চেনেন। বিগত কয়েক বছর ধরে তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয়ের মাধ্যমে প্রশংসা পেয়ে আসছেন। নিজের বাবার পরিচয় ছাড়াই যে নিজের পরিচয় গড়ে তুলেছেন। আশা করি বুঝতেই পারছেন কার কথা বলছি। হ্যাঁ, আজ আমরা কথা বলছি অভিনেত্রী কোয়েল মল্লিককে (Koel Mallick) নিয়ে। টলিউডের একমাত্র অভিনেত্রী কোয়েল যাকে নিয়ে কোনো রকম কোনো ট্রোল বা কাদা ছোড়াছুড়ি হয়নি। রূপে গুণে একেবারে মা লক্ষ্মী আমাদের কোয়েল (Koel Mallick)।

বর্তমানে দুই সন্তানের মা কোয়েল মল্লিক। পুত্র সন্তান কবীর এবং কন্যা সন্তানকে নিয়ে এখন তার ভরা সংসার। একদিকে যেমন নিজের কাজের দায়িত্ব সামলাচ্ছেন। অন্য দিকে সংসার এবং সন্তানের দায়িত্ব। কিন্তু তাও বছরের এই চারটে দিন যেন কোয়েলও বাচ্চা হয়ে ওঠেন। মল্লিক বাড়িতে বিগত বেশ কয়েক বছর ধরেই দুর্গা পুজো হয়। সেই পুজোতে সামিল হন বাড়ির সকলে।

পুজোর ওই চারটে দিন সকলে একসাথে হইহুল্লোড় করতে করতে কাটিয়ে দেন। দশমীর দিন মন খারাপের মাঝে মায়ের বিদায় বেলায় এক সাক্ষাৎকারে ধরা দিলেন অভিনেত্রী। সেই সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন কিভাবে পুজোর কটা দিন সকলেই ছোটবেলায় ফিরে যায়। রঞ্জিত মল্লিকও তখন একেবারে বাচ্চাদের মতন মেতে ওঠেন। কোয়েলও বাবার সাথে সাথে নিজের ছোটবেলায় ফিরে যায়।

কাল ছিল দশমী। মাকে বরণ করে বিদায় জানিয়েছে সকলে তেমনি মল্লিকবাড়ি সদস্যরাও মাকে বিদায় জানিয়েছে। কোয়েলের মন ভারাক্রান্ত, তার কারণ পুজোর এই চারটে দিন সকলের সাথে সকাল বিকেল সকলের সাথে দেখা হওয়া। আনন্দ মজা সবকিছুকেই ভীষণভাবে মিস করবেন অভিনেত্রী। সেই কথাই নিজের সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ ফের প্রথম স্থান দখল করলো পরিণীতা! হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে থাকল কে? দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা!

আরো একটা বছরের অপেক্ষা, পরের বছর আবার আসবেন মা। আবার মেতে উঠবে গোটা শহর কলকাতা। ততদিনের জন্য অপেক্ষায় থাকবে মায়ের সন্তানেরা। পুজো শেষে আবারো অভিনেত্রী কাজে ফিরছেন সে কোথাও জানিয়েছেন। খুব শীঘ্রই বাবা মেয়ের নতুন ছবি আসছে বড় পর্দায়। দীর্ঘ বেশ কয়েক বছর পর আবার কোয়েল এবং রঞ্জিত মল্লিককে একসঙ্গে দেখবেন দর্শক। বর্তমানে সেই নিয়ে ব্যস্ত থাকবেন অভিনেত্রী।

Back to top button