‘শিয়ালদা স্টেশনে না খেয়ে রাত কাটিয়েছি…’- কঠিন পরিস্থিতি পার করে আজ সফলতার শীর্ষে! সেই বিভীষিকাময় রাতের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ অভিনেত্রী সৌমি ঘোষ!

বাংলা সিরিয়ালের নতুন অভিনেত্রীদের নাম এলে সেখানে এখন উঠে আসে সৌমি ঘোষের নাম। তবে মানুষ তাকে বেশি খলনায়িকা হিসেবেই চেনেন। স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলার মত একাধিক চ্যানেলে কাজ করেছেন সৌমি। বছর কয়েক আগে স্টার জলসায় সম্প্রচারিত ‘ওগো নিরুপমা’ সিরিয়ালে গৌরব রায়চৌধুরী এবং অর্কজা আচার্যের সঙ্গে তিনি অভিনয় করেছিলেন। ওগো নিরুপমা, সীমারেখা একাধিক জনপ্রিয় টিভি সিরিয়ালে অভিনয় করেছেন সৌমি।
সেই সময় তাকে একাধিক খলনায়িকার চরিত্রতে দেখতে পাওয়া গেছিল।কিন্তু তিনি নিজেই জানান একটা সময়ের পরে তিনি আর খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চাইছিলেন না। তিনি বলেন “তার মুখ্য চরিত্রের অভিনয় করার যোগ্যতা থাকলেও তাকে খলনায়িকার চরিত্রের জন্যই বাছাই করা হচ্ছিল বারবার। কিন্তু তিনি মনে করেন যে তার টিভির পর্দার চরিত্রে এত বেশি নেগেটিভিটি নিলে তার ব্যক্তিগত জীবনেও এর প্রভাব পরতে পারে।”
তবে এসব ছাড়াও তার অভিনয় জগতে পা রাখা অনেকদিন আগে। তিনি তার অভিনয় জগতে আসার প্রথম দিকের কথা উল্লেখ করে বলেন যে “তাকে অনেক স্ট্রাগল করে আজকের পর্যায়ে পৌঁছাতে হয়েছে। এই ইন্ডাস্ট্রিতে তাকে অনেক রকম খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে।”

কিছুদিন আগে এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন তিনি সেখানে বলেন, “তিনি অনেক ছোট বয়সে অভিনয় জগতে পা দেন। সেই সময় তাকে অনেক রকমভাবে ছোট করার চেষ্টা করা হয়েছে এই ইন্ডাস্ট্রিতে।সেইসময় তার সাথে যারা অভিনয় করতেন তাদের সকলকেই গাড়ি দেওয়া হতো বাড়ি ফেরার জন্য কিন্তু তার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য ছিল না। অনেক সময় এমনও দিন গেছে ট্যাক্সি ভাড়া বাঁচানোর জন্য সৌমি এবং তার বাবাকে শিয়ালদা স্টেশনে রাত কাটাতে হয়েছে। সেই সময় শিয়ালদা স্টেশন ছিল তার কাছে রাজপ্রাসাদের মত।”

সৌমির মা কোনোদিন চাইতেন না যে মেয়ে অভিনয় জগতে আসুক। কিন্তু সৌমির ছোট থেকেই ইচ্ছা ছিল অভিনেত্রী হওয়ার আর সেই স্বপ্ন পূরণের ক্ষেত্রে সব সময় পাশে পেয়েছেন তার বাবাকে। তিনি বলেন, “একটা সময় ছিল যখন তার বাবার চাকরি চলে যায় সেই সময় তাদের বাড়িতে উপার্জন করার মত ব্যক্তি শুধু সেই ছিল। তিনি শুটিং করে যে ৮-১০ হাজার টাকা পেতেন তাই দিয়েই তাদের সংসার চলত।”

এই মুহূর্তে কালার্স বাংলার ‘শ্রেয়সী’ বলে একটি সিরিয়ালে একজন মানসিক ভারসাম্যহীন মেয়ের চরিত্রে অভিনয় করছে সৌমী। সেদিন তিনি জানান, যে যেদিন তার এই চরিত্রে নেগেটিভিটি আসবে, সেদিনই তিনি এই চরিত্র ছেড়ে দেবেন।

