কুকীর্তির আভাস পেতেই বন্ধুত্বে ভাঙন! সোশ্যাল মিডিয়ায় আনফলো! কিরণের সঙ্গে সম্পর্কে ইতি টানলেন দেবচন্দ্রিমা!

অভিনেতা সায়ন্ত (Sayanta Modak) ও কিরণ মজুমদারের ব্রেকআপে পর নতুন করে তাকে নিয়ে অনেক চর্চা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। দেবচন্দ্রিমা, প্রিয়াঙ্কা সকলের সঙ্গে বিচ্ছেদের পর জনপ্রিয় মডেল কিরণ মজুমদারের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা। প্রথমে বন্ধুত্ব দিয়ে শুরু হলেও পরে নিজেরাই জানিয়েছিলেন তারা সম্পর্কে রয়েছেন। সায়ন্তর ইউটিউব চ্যানেল থেকে দুজনেই একসাথে ভিডিও করতেন।
এরপর একটি ভিডিওর মাধ্যমে নিজেদের বিচ্ছেদের খবর জানান সায়ন্ত। এর পাল্টা আরও একটি ভিডিও বানিয়ে কিরণ পুরো সত্যিটা তুলে ধরেন সেখানেই তিনি দেবচন্দ্রিমার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়েছিলেন। তারপর থেকে কিরণ দেবচন্দ্রিমার একে অপরের সাথে আলাপ। এই ঘটনার আগে দেবচন্দ্রিমা কিরণকে ব্যক্তিগত ভাবে চিনতেন না।
এই ঘটনার পর দুজনের আলাপ হয়। তাদের মধ্যে শুরু হয় বন্ধুত্ব। এরপর একে অপরের ইউটিউব চ্যানেলেও দেখা গিয়েছিল তাদের। দুজনে একসাথে ঘুরতে গিয়েছিলেন পাহাড়ে, একে অপরের বেশ ঘনিষ্ট বন্ধু হয়ে উঠেছিলেন অল্প সময়ের মধ্যেই। তবে এবারে টলি পাড়ায় কান পাতলেই তাদের দুজনের বন্ধুত্বের ভাঙনের কথা শোনা যাচ্ছে।
সম্প্রতি একটি পেজে একজন নেটিজেন জানান, ‘বন্ধুত্বে ভাঙন, মাসখানেক আগে বেশ ঘনিষ্ট বন্ধুত্ব তৈরী হয় দেবচন্দ্রিমা ও কিরণ মজুমদার এর মধ্যে। কিন্তু সম্প্রতি সেই সুরে ঘটেছে ছন্দপতন। দেবচন্দ্রিমা কিরণ মজুমদারকে সমাজ মাধ্যমে আনফোলো করে দিয়েছে। এমনকি তাঁর ইউটিউব চ্যানেল থেকে কিরণ মজুমদারএর যাবতীয় ভিডিও ডিলিট করে দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে কিরণ মজুমদারের কিছু কার্যকলাপের জন্যই দেবচন্দ্রিমা বাধ্য হয়েছেন বন্ধুত্বটি ভেঙে দিতে।’
আরও পড়ুনঃ স্বামীর দেওয়া উপহার ছুঁড়ে ফেলে দিল কমলিনী! পুরনো সম্পর্ক ভাঙতে উকিলের দারস্ত নায়িকা!
যদিও এই কথা কতটা সত্যি তার কিছুই জানা যায়নি। এই বিষয়ে এখনো দুজনের একজনও নিজেদের বক্তব্য জানায়নি। আদৌ কি এসব কিছু ঘটেছে কিনা সেটাও জানা যাচ্ছে না। দেবচন্দ্রিমা এখন ব্যস্ত হয়ে পড়েছেন নিজের কাজ নিয়ে। এই বিষয়ে তিনি কি বলেন সেটা শোনার জন্যই অপেক্ষা করে আছেন সকল।

