‘কান্না থামানোর জন্য উপুড় করে শুইয়ে মারধর!’- কাঞ্চন-শ্রীময়ীর অনুপস্থিতিতে কৃষভির উপর অত্যাচার! সন্তানের আয়ার উপর গুরুতর অভিযোগ আনলেন তারকা দম্পতি!

সম্পর্কে আসার পর থেকেই তো প্রতিদিনই খবরের শিরোনামে উঠে আসে কাঞ্চন শ্রীময়ীর (Kanchan-Sreemoyee) নাম। তারপর বিয়ে সন্তান জন্ম দেবার পর বারবার তারা চর্চায় উঠে এসেছে। তবে এবারে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হতে হল কাঞ্চন শ্রীময়ীকে। এমনিতেই তাদের নিয়ে বিতর্কের শেষ নেই। এরই মাঝে কাঞ্চনের পরিবারের সাথে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা।
গত বছর নভেম্বর মাসে কাঞ্চন শ্রীময়ীর কোল আলো করে এসেছে কন্যা সন্তান। সন্তান জন্ম দেওয়ার পরে বিধায়ক ভীষণ খুশি। যদিও সমালোচনা তাদের পেছন ছাড়েনি। কিন্তু এবারের সেই ছোট্ট একরত্তি সন্তানকে ভয়ংকর ঘটনার শিকার হতে হয়েছে। এখনো এক বছর হয়নি কাঞ্চন কন্যার এর মাঝেই ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা।
দুজনেই ব্যস্ত মানুষ। কাঞ্চন তার নতুন ছবির প্রস্তুতি নিয়ে ব্যস্ত। আর শ্রীময়ীও সম্প্রতি কাজে ফিরেছেন। সে কারণে ব্যস্ত রয়েছেন। ওদিকে রাজনীতির ময়দানেও ব্যস্ত থাকেন কাঞ্চন। শাসক দলের সঙ্গে যুক্ত তাই রাজনীতি নিয়েও ব্যস্ত থাকেন অভিনেতা। তাই বেশিরভাগ সময়ই কৃষভিকে শ্রীময়ীর মা-বাবাই দেখাশোনা করতেন। কিন্তু অনেক সময় মা বাবার অনুপস্থিতিতে কাঞ্চন কন্যাকে দেখাশোনা করত আয়া। আয়ার কাছেই নিশ্চিন্তে রেখে কাজে বের হন তারকা দম্পতি। কিন্তু সেখানেই যে তাদের সন্তান অসুরক্ষিত সেটা তারা কল্পনাও করতে পারেনি।
বাড়িতে ছিলেন না শ্রীময়ী বা কাঞ্চন কেউই। আর সেই সময় তাঁদের মেয়ে কৃষভিকে মারধর করে আয়া। জন্মের পর থেকে দাদু দিদার কাছেই অনেকটা সময় থাকতো কৃষভি। তবে সম্প্রতি শ্রীময়ীর মা বিপত্তরানীর পুজো উপলক্ষে নিজের বাড়িতে ফিরে যান। আর সেই সময় একটি কাজে বাইরে যাওয়ার দরকার পড়ে শ্রীময়ীর। মেয়েকে সেই সময় রেখে যান আয়ার কাছে। কিন্তু সেই আয়ার কাছে মেয়ে সুরক্ষিত নয় সেটা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
আরও পড়ুনঃ ‘বাবু যেখানেই থাকিস ভালো থাকিস…’- আপনজনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! পরিবারে নেমে এলো শোকের ছায়া!
ওই ক্যামেরার ফুটেজেই ধরা পড়ে কৃষভি কাঁদছে আর বাচ্চার কান্না থামানোর জন্য তাকে উপুড় করে শুইয়ে মারধর করছে ওই আয়া। গোটা ঘটনা জানতে পেরেই ওই আয়াকে সঙ্গে সঙ্গে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছেন তারা। এমনকী, কাঞ্চন সেই আয়ার নামে মামলাও করতে চেয়েছিল। শ্রীময়ী আরও অভিযোগ করেন বিগত কয়েকদিন ধরেই এই আয়া তাঁদের বাড়ি থেকে অনেক দামি জিনিসও চুরি করেছে। কদিন ধরেই তাঁরা লক্ষ্য করছিলেন যে, বাড়ি থেকে রুপোর থালা, প্রদীপ, কাঁসার বাসন কমে যাচ্ছে। তখন আবাসনের নিরাপত্তারক্ষীদের থেকে খোঁজখবর নিয়ে শ্রীময়ীরা জানতে পারেন, তাঁরা না থাকলে সিসিটিভি বন্ধ করে বাড়ির দামি বাসন চুরি করে বাইরে পাচার করেন ওই পরিচারিকা। আয়ার উপর ভরসা করে সন্তানকে বাড়িতে রেখে যেতেন অভিনেত্রী, এবারে কার ভরসায় রাখবেন সেই নিয়ে উঠেছে প্রশ্ন।

