‘ধীরে ধীরে আমার চোখের দৃষ্টিশক্তি…’ নিভতে বসেছিল আলো! প্রায় শেষ হয়ে গিয়েছিল দেখার ক্ষমতা! কোন জাদুতে দৃষ্টি শক্তি ফিরলো অভিনেতা কাঞ্চন মল্লিকের?

একসময় আরজি কর আন্দোলন নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা ও প্রাক্তন বিধায়ক কাঞ্চন মল্লিক। সেই সময় তাঁর বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। তবে এখন সেই বিতর্ক অনেকটাই অতীত। সম্প্রতি এক ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নিয়ে আবারও খবরের শিরোনামে উঠে এলেন তিনি। এবার এক চিকিৎসকের প্রশংসায় ভরিয়ে দিলেন অভিনেতা।
সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন জানান, দীর্ঘদিন ধরেই চোখের সমস্যায় ভুগছিলেন তিনি। ছোটবেলা থেকেই তাঁর চোখে চশমা ছিল। সময়ের সঙ্গে ডান চোখের দৃষ্টিশক্তি আরও কমতে শুরু করে। একাধিক চিকিৎসকের কাছে গেলেও আশানুরূপ সমাধান পাননি। এমনকি এক পর্যায়ে তাঁকে জানানো হয়েছিল, ডান চোখের পাওয়ার এতটাই বেড়ে গিয়েছে যে তা আর পুরোপুরি ঠিক করা সম্ভব নয়।
অভিনেতার কথায়, ছোটবেলা থেকেই তাঁর ডান চোখে ছিল মাইনাস ৮ পাওয়ার এবং বাম চোখে মাইনাস ৩। ধীরে ধীরে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে ডান চোখের পাওয়ার প্রায় মাইনাস ১৮ হয়ে যায়। তখন অনেক চিকিৎসকই তাঁকে জানিয়ে দেন, এই সমস্যা নিয়েই সারা জীবন কাটাতে হবে। সেই সময় মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন তিনি।
এরপর স্ত্রী শ্রীময়ী চট্টোরাজ-এর পরামর্শে শহরের একটি বেসরকারি চক্ষু হাসপাতালে যান কাঞ্চন। সেখানে চিকিৎসক ডঃ সমর কুমার বসাক তাঁকে লেজার অপারেশনের পরামর্শ দেন এবং আশ্বাস দেন যে দৃষ্টিশক্তি অনেকটাই ফিরে আসবে। শেষ পর্যন্ত সফল হয় সেই অস্ত্রোপচার। বর্তমানে ডান চোখে আর কোনও পাওয়ার নেই বলেই জানিয়েছেন অভিনেতা। বাম চোখেও আগের তুলনায় অনেক কমেছে সমস্যা।
আরও পড়ুনঃ ‘অভিনয় জানি না বলে সেট থেকে বের করে দেওয়া হয়েছিল!’ চোখে জল নিয়ে ফিরেছিলেন সেদিন! আজ তিনি সকলের অন্যতম প্রিয় অভিনেতা অর্জুন চক্রবর্তী!
নিজের পোস্টে চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কাঞ্চন লেখেন, ডঃ সমর কুমার বসাক তাঁর জীবনে নতুন আলো এনে দিয়েছেন। চার দশকের বেশি সময় ধরে চশমা পরে থাকার পর হঠাৎ করে এত স্পষ্টভাবে পৃথিবীকে দেখতে পারার অনুভূতি তাঁর কাছে একেবারেই নতুন। অপারেশনের পর চারপাশের আলো, আকাশ এবং দৃশ্য নতুন করে অনুভব করেছেন বলেও জানান অভিনেতা।

