নেই র’ক্তের টান, তবুও ৫০ বছর বয়সে এসে পুত্র সন্তানের মা হলেন জোজো! নিজের সিদ্ধান্তে গর্বিত গায়িকা!

সংগীত জগতের (Music Industry) জনপ্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম একজন হলেন জোজো মুখার্জী (Miss Jojo)। দীর্ঘ কয়েক দশক ধরে নিজের গানের মাধ্যমে ৮ থেকে ৮০ সকলকে মাতিয়ে রেখেছেন জোজো। ২০২১-এ এক পুত্র সন্তানকে দত্তক নিয়েছিলেন গায়িকা। সেইসময় নিজের একজন কন্যা সন্তান ছিল জোজোর। কিন্তু তিনি ৫০ বছর বয়সে এসে আবারও একটা পুত্র সন্তান দত্তক নিলেন কেন সেই নিয়ে প্রশ্ন উঠেছিল বহুবার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জবাব দিয়েছেন কেনো তিনি সেইসময় পুত্র সন্তান দত্তক নিয়েছিলেন। পুত্র সন্তান দত্তক নেওয়ার আসল কারণ জানিয়েছেন জোজো যা শুনে অবাক হয়ে গিয়েছেন সকলে। সন্তান দত্তক নেওয়ার পর গায়িকার ওই সন্তানকে নিয়ে অনেক কটাক্ষ করেছিলেন নেটিজেনরা। ছেলের গায়ের রং নিয়েও কিছু লোকজন নানান কথা বলেছিলেন। সেইসময় প্রতিবাদ করেছিলেন গায়িকা।

জোজোর পুত্রের নাম রাখেন আদি। কিন্তু হঠাৎ ৫০ বছর বয়সে এসে কেনো আদিকে দত্তক নিলেন গায়িকা সেই নিয়ে কখনো মুখ খোলেননি। এবারে এক সাক্ষাৎকারে নিজের আসল উদ্দেশ্য ফাঁস করলেন জোজো। অভিনেত্রীর কথা গুলো শুনলে প্রথমে আপনিও অবাক হবেন।

করোনাকালে আদিকে দত্তক নেন জোজো। তার পর থেকে জীবন অনেকটা বদলে গিয়েছে। মেয়ের বয়স ২৮। নাম বাজো। আর আদির বর্তমানে ৪ বছর বয়স। সাক্ষাৎকারে জোজো বলেন, ‘‘আমি বরাবরই সন্তান দত্তক নিতে চেয়েছি। আরও চারটি শিশুর দায়িত্ব নিতে পারলে খুশি হব। কত অনাথ শিশু আছে। একটু যত্ন পেলে অনেক ভাল হতে পারে তাদের জীবন। লোকের যত উল্টোপাল্টা কথা। এখনও দত্তক নেওয়ার কথা শুনলে এ সব বলেন কেউ কেউ। সে সবে পাত্তা দিলে তো কিছুই করতে পারব না।’’

আরও পড়ুনঃ ৭০-এ পা রাখলেন সুপ্রিয়া কন্যা! বর্তমানে কি করেন সুপ্রিয়া দেবীর একমাত্র মেয়ে সোমা?

গায়িকা আরও বলেন, ‘আমার মনে হতো এত মানুষ এত কিছু করে পয়সা খরচ করে এত টাকা নষ্ট করে তারা কেনো একটা করে সন্তান দত্তক নেয় না। আমি ছোটবেলায় দাদু দিদার কাছে বড় হয়েছি। তারা দুজনেই এমএলএ ছিলেন। আমি দেখতাম তারা অনেক বাচ্চাদের নিজের বাড়িতে মানুষ করেছেন। তখন থেকে আমার মধ্যে এই ভাবনা চিন্তা এসেছে। আর আমার মনে হয় যারা এত ভালো জীবন কাটাচ্ছে তারা একটা করে সন্তান দত্তক নিলে তারাও পরিবার পাবে।’

Back to top button