জীতুর জীবনে নতুন চমক! ‘প্রিয়’র সঙ্গে ডেটিং, সংসার নিয়েও অনেক কথা হল’- অভিনেতার পোস্টে জল্পনা তুঙ্গে! নবনীতার পর এবার কার সঙ্গে পথ চলার স্বপ্ন দেখছেন অভিনেতা?

ছোটপর্দায় ঝড় তুললেন জীতু কামাল। শনিবার সকালেই জানিয়ে দিলেন, আর ফিরবেন না টেলিভিশনে। ‘চিরদিনই তুমি যে আমার’ হবে তাঁর শেষ সিরিয়াল। দিতিপ্রিয়া রায়ের সঙ্গে বিবাদ, অভিনেত্রীর সিরিয়াল ছেড়ে যাওয়া এবং শিরিন পালের নতুন এন্ট্রি—সব মিলিয়ে বেশ আলোচনার কেন্দ্রে ছিলেন তিনি। তার মাঝেই হঠাৎ জীতুর এই ঘোষণা ভক্তদের আরও চমকে দেয়।
ঘোষণার পরই জীতু শেয়ার করেন একগুচ্ছ ছবি। সঙ্গে লেখেন, “ডেটিং উইথ প্রিয়… অনেক কথা হলো, আড্ডা হলো, সংসার নিয়েও আলোচনা হলো।” এই ক্যাপশন দেখে সবাই ভাবতে শুরু করেন—কে এই ‘প্রিয়’? পরে জানা যায়, প্রিয় আসলে স্বয়ং মহাদেব। শিবমন্দিরে পুজো দিয়ে হাসিমুখে ছবি পোস্ট করে জীতু জানান নিজের ‘ডেটিং’-এর গল্প। কমেন্ট বক্সে অনুরাগীদের অনুরোধ—“সিদ্ধান্তটা কি চূড়ান্ত? আর একবার ভেবে দেখবেন না?”
ভক্তদের উদ্বেগে কেউ লিখেছেন, “বন্ধুর মাথায় জল ঢাললেন ঠিকই, কিন্তু আপনার সিদ্ধান্তে পরিবারটাই মন খারাপ করে আছে। আরেকবার ভাববেন?” কেউ আবার মজা করে পরামর্শ দিয়েছেন, “প্রিয়কে বলুন আপনার ভুল সিদ্ধান্তগুলোকে দূর করে দিতে।” পুজো সারেই শুধু মহাদেব নয়, মা কালীর মন্দিরেও দর্শন করেন জীতু। সেখানে লিখেছেন, “বন্ধুর এক বউয়ের সঙ্গে দেখা হলো। দুদিকেই তাল দিয়ে চলতে হয়তো আমাকে।”
আরও পড়ুনঃ টাকা রোজকারের জন্য মায়ের হাতেই অকথ্য নি’র্যাতন! জুটেছে লোহার গরম ছ্যাঁ’কা, চা’বুকের একের পর এক আঘাত! বি’ভীষিকা হয়ে উঠেছিল অভিনেত্রীর জীবন! সেই কথা বলতে গিয়েই শিউরে উঠলেন অভিনেত্রী!
আরও একটি ভিডিও বার্তায় অভিনেতা জানান, “আমাকে অভিনেতা হিসেবে চিনিয়েছে দর্শকই। তাঁদের জানানো দায়িত্ব।” তিনি বলেন, সিরিয়াল বন্ধ হয়ে গেলে বহু মানুষের সংসার ক্ষতিগ্রস্ত হবে। সেই কারণেই তিনি ফিরে এসেছেন। তবে ভবিষ্যতে আর ছোটপর্দায় কাজ করবেন না। নতুন অপর্ণা, অর্থাৎ শিরিনকে দর্শকের আশীর্বাদ দেওয়ার অনুরোধও জানান তিনি।
চূড়ান্ত সিদ্ধান্ত এখনো বদলাবেন কি না, তা জানা যায়নি। তবে জীতুর পোস্টে স্পষ্ট—নিজেকে কিছুটা সময় দিতে চান তিনি। আর শিবশক্তির সঙ্গে এই ‘ডেটিং’ যেন তাঁর নতুন পথচলার প্রারম্ভ।

