‘এই ভুলের দায় কে নেবে? আমি কিন্তু…’ জীতু কমলের পোস্টে তোলপাড় নেটপাড়া! কি ঘটলো অভিনেতার সঙ্গে?

সোশ্যাল মিডিয়ায় বরাবরই চনমনে উপস্থিতি জীতু কমলের। সিনেমা হোক বা ছোট পর্দা, কাজের ফাঁকে জীবনের ছোট ছোট মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে ভালবাসেন তিনি। ইতিবাচক কিংবা নেতিবাচক যাই হোক, সবটাই খোলামেলাভাবে তুলে ধরেন নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে। সেই কারণেই সাধারণ দর্শকদের কাছে তিনি ‘অডিয়েন্স স্টার’। এবারও তার ব্যতিক্রম হল না। এক মজার পোস্টে ফের নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এলেন জীতু।

সম্প্রতি অভিনেতা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, এই ভুলের দায় কার আমি সেলফি তুলছি আর ওনারা পোজ দিচ্ছেন সেটা এক ডকুমেন্টারি ফিল্ম মেকার ডকুমেন্ট করছেন ভুল তুমি কার। ক্যাপশন পড়ে প্রথমে ধাঁধায় পড়লেও ছবিটি দেখলেই পরিষ্কার হয়ে যায় আসল ঘটনা। ছবিতে পাশাপাশি দাঁড়িয়ে আছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও রুদ্রনীল ঘোষ। তাঁদের ছবি তুলতে গিয়েই ঘটে এই মজার বিপত্তি।

আসলে চঞ্চল ও রুদ্রনীলের ছবি তুলতে গিয়ে জীতুর ফোনে অন ছিল ফ্রন্ট ক্যামেরা। ফলে ব্যাক ক্যামেরার বদলে ধরা পড়ে যায় অভিনেতার নিজের মুখ। সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন আর এক পরিচালক। যদিও ক্যাপশনে তাঁর নাম উল্লেখ করেননি জীতু। পুরো বিষয়টিই যে নিছক মজার ছলে, তা বুঝতে দেরি হয়নি অনুরাগীদের। মুহূর্তের মধ্যেই কমেন্ট বক্স ভরে ওঠে হাসির মন্তব্যে।

কেউ লিখেছেন ভুলের দায় এখন আমাদের কারণ আমরা সব দেখে ফেলেছি। আবার কেউ মজা করে বলেছেন ভুল কার জানি না তবে সেলফি যিনি তুলছেন তিনি শুধু আমার। এই ধরনের হালকা মজার পোস্টেই জীতু বারবার প্রমাণ করেন কেন তিনি দর্শকদের এত কাছের একজন অভিনেতা। পর্দার বাইরেও তাঁর সহজ স্বভাবই অনুরাগীদের মন জয় করে নেয়।

আরও পড়ুনঃ ‘কয়েক বছরের মধ্যে বাংলায় আর কিছু থাকবে না! গান গাওয়ার ইচ্ছেটাই চলে গিয়েছে’— ইন্ডাস্ট্রির দশা নিয়ে কেন এমন বললেন লোপামুদ্রা?

কাজের দিক থেকেও এখন দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন জীতু কমল। একদিকে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের শুটিং, অন্যদিকে শুরু হয়েছে চোর ছবির কাজ। পাশাপাশি শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিপরীতেও একটি নতুন ছবিতে অভিনয় করছেন তিনি। জানা যাচ্ছে, এই মজার ছবিটি তোলা হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দেওয়া একটি পার্টিতে, যেখানে পদ্মশ্রী প্রাপ্তির আনন্দ উদযাপন করতে হাজির হয়েছিলেন টলিউডের বহু তারকা।

Back to top button