বিরাট সুখবর! অবশেষে স্বপ্নপূরণ! জীবনে বড় পদক্ষেপ নিলেন পর্দার ‘আর্য সিংহ রায়’! সফলতার খবর দিয়ে ভক্তদের চমকে দিলেন জীতু কমল!

ছোটপর্দা থেকে বড়পর্দা, গত কয়েক বছরে নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের মনে আলাদা জায়গা তৈরি করেছেন জীতু কমল। একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি এখন বিনোদন জগতের অন্যতম আলোচিত মুখ। তাঁর অভিনীত জনপ্রিয় ধারাবাহিকের স্মৃতি এখনও দর্শকদের মনে উজ্জ্বল, আর সেই কারণেই অনুরাগীদের একাংশ এখনও তাঁকে আবার ছোটপর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন।
তবে আপাতত নিজের অভিনয় জীবন নিয়েই ব্যস্ত সময় কাটছে অভিনেতার। একাধিক নতুন কাজের প্রস্তাব রয়েছে তাঁর হাতে বলে জানা যাচ্ছে। বিভিন্ন প্রজেক্ট নিয়ে আলোচনা ও বৈঠকও চলছে। যদিও কাজের বিষয়ে আগেভাগে কিছু প্রকাশ করতে নারাজ জীতু। বরাবরের মতোই তিনি নতুন পরিকল্পনা নিয়ে নীরব থাকতেই পছন্দ করেন।
অভিনয়ের পাশাপাশি সমাজের জন্য কিছু করার ইচ্ছাও দীর্ঘদিনের। ইন্ডাস্ট্রির বাইরের কয়েকজন বন্ধু এবং শুভানুধ্যায়ীদের সঙ্গে নানা সামাজিক উদ্যোগে যুক্ত থেকেছেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই ভবিষ্যতে আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা করেছিলেন অভিনেতা।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে অনুরাগীদের উদ্দেশে একটি সুখবর ভাগ করে নিয়েছেন জীতু। তিনি জানান, বহু মানুষের আশীর্বাদ এবং সমর্থনের ফলেই তাঁর একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন বাস্তবের রূপ পেয়েছে। খুব শিগগিরই এই নতুন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তথ্য সকলের সঙ্গে ভাগ করে নেবেন বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ উজির আকস্মিক ইস্তফা! জিতের সাসপেনশন অর্ডারের জবাব মিলল পদত্যাগ পত্রে! তলে তলে কি ফন্দি আঁটছে উজি?
শেষ পর্যন্ত জানা যায়, অভিনেতার সেই নতুন পদক্ষেপ হল একটি সমাজসেবামূলক সংস্থা গঠন। ‘JEETU KAMAL and the Universe Social Trust’ নামে তাঁর এনজিওর রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে। এই সংস্থার মাধ্যমে আগামী দিনে অসহায় ও প্রয়োজনমতো মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই এগোতে চান জীতু এবং তাঁর টিম।

