‘ওর মুখটা না দেখতে হয় কোনোদিন আমাকে, ছিঃ…’ মুখ খুললেন অভিনেত্রী মৌসুমী! ফের কাঠগড়ায় জীতু কোমল! পায়ের দের মন্তব্যে অভিনেতাকে নিয়ে তোলপাড় টলিপাড়া!

টলিপাড়ায় এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন জীতু কমল। সম্প্রতি এক প্রতিবাদ কর্মসূচিতে নিজের ছবির পাশাপাশি প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের ছবিতে মালা পরিয়ে নজর কাড়েন তিনি। তবে সেই প্রতিবাদ অনেকের কাছেই অস্বস্তিকর মনে হয়েছে। কেউ কেউ এটিকে প্রচারের কৌশল বলেও কটাক্ষ করেছেন। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে নানা প্রতিক্রিয়া।

এই ঘটনার পর নতুন করে বিতর্কে ঘি ঢালেন অভিনেত্রী পায়েল দে। সরাসরি নাম না করলেও তাঁর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল জীতুর দিকেই। পায়েলের অভিযোগ, প্রতিবাদের পর রাহুলের ছবিটি যথাযথ সম্মান না দিয়ে ফেলে রেখে চলে আসেন জীতু। এই আচরণকে তিনি অসম্মানজনক বলে মনে করেছেন এবং তা প্রকাশ্যে তুলে ধরেছেন। তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয় নতুন বিতর্ক।

পায়েল জানান, স্টুডিওর এক কোণে সেই মালা দেওয়া ছবি পড়ে থাকতে দেখা যায়। পরে অন্য দুই অভিনেতা সেটি তুলে নিরাপদ জায়গায় রাখেন। পায়েলের প্রশ্ন, এটি কি অসাবধানতা, নাকি দায়িত্বজ্ঞানহীন আচরণ। তিনি স্পষ্ট জানান, এই ধরনের ঘটনা মেনে নেওয়া কঠিন। প্রয়াত সহকর্মীর প্রতি সম্মান বজায় রাখা প্রত্যেকের দায়িত্ব বলেই তিনি মনে করেন।

এই বিতর্কে মুখ খুলেছেন আরও কয়েকজন অভিনেতা অভিনেত্রী। রূপাঞ্জনা মিত্র, সুদীপ্তা চক্রবর্তী, বিদিপ্তা চক্রবর্তী সহ অনেকে পায়েলের বক্তব্যকে সমর্থন করেছেন। তাঁদের মতে, একজন প্রয়াত শিল্পীর প্রতি এমন আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। সোশ্যাল মিডিয়ায় তাঁদের মন্তব্য ঘিরে উত্তেজনা আরও বেড়ে যায় এবং বিষয়টি বড় আকার নেয়।

আরও পড়ুনঃ একদিকে রায়ানের আর্তনাদ! অন্যদিকে পারুলের মাথায় বন্দুক! শয়তান রাজার শেষ চালে কি ধরা পড়ে যাবে রায়ান-পারুল? দুর্ধর্ষ আজকের পর্ব

তবে সব অভিযোগ অস্বীকার করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জীতু কমল। তাঁর দাবি, তিনি ইচ্ছে করেই ছবিগুলি ফোরামের নজরে আনার জন্য রেখে গিয়েছিলেন। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে বলেই তিনি মনে করেন। যদিও শেষে তিনি জানান, যদি তাঁর কাজে কারও মনে আঘাত লেগে থাকে, তবে তিনি তার জন্য দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।

Back to top button