বইয়ের মধ্যেই লুকিয়ে য’ন্ত্রণার ইঙ্গিত! ‘আমার চি’তায় কাঠ নয়, এক দিস্তা বই দিও…’ জীতু কমলের কথায় ভেঙে পড়লেন অনুরাগীরা! হঠাৎ কেন এমন কথা বললেন তিনি? কি হয়েছে অভিনেতার?

এই মুহূর্তে ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দাতেও নিজের জায়গা পাকা করে ফেলেছেন জীতু কমল। ধারাবাহিক হোক বা সিনেমা, প্রতিটি মাধ্যমে তাঁর অভিনয় দর্শকের মনে আলাদা করে দাগ কাটে। কাজের পাশাপাশি নিজের জীবনের নানা মুহূর্ত তিনি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন, যার ফলে অনুরাগীদের সঙ্গে তাঁর সম্পর্কটা হয়ে উঠেছে আরও কাছের। বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার এ অভিনয় করছেন তিনি। পাশাপাশি খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বড় পর্দায় তাঁর দুটি নতুন ছবি, যা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

তবে এত সাফল্য আর ব্যস্ততার মাঝেই সম্প্রতি এমন একটি পোস্ট করেছেন জীতু, যা দেখে মন ভারী হয়ে গিয়েছে অনুরাগীদের। ২৮ জানুয়ারি সন্ধ্যায় অভিনেতা একরাশ বইয়ের সামনে দাঁড়িয়ে তিনটি ছবি পোস্ট করেন। ছবির থেকেও বেশি নজর কাড়ে ক্যাপশনটি। সেখানে তিনি লেখেন, এক দিস্তা বই দিও যাতে চিতায় কাঠের দরকার না পড়ে। এই একটি লাইনই যেন আচমকা থমকে দিয়েছে নেট পাড়াকে। প্রিয় অভিনেতার মুখে এমন কথা শুনে অনেকেই মানসিকভাবে আঘাত পেয়েছেন।

জীতু যে বই পড়তে অসম্ভব ভালোবাসেন, সে কথা তাঁর ভক্তদের অজানা নয়। সময় পেলেই বইয়ের জগতে ডুবে যান তিনি। সেই ভালোবাসার প্রকাশ হিসেবেই হয়তো এই পোস্ট, কিন্তু অন্তিম ইচ্ছার ইঙ্গিত যেন মেনে নিতে পারেননি অনুরাগীরা। কমেন্ট বক্স জুড়ে উঠে এসেছে আবেগ আর কষ্টের বহিঃপ্রকাশ। কেউ লিখেছেন, বইয়ের প্রতি ভালোবাসা অসীম কিন্তু এমন ক্যাপশন প্রয়োজন ছিল না। আবার কেউ বলেছেন, বই বন্ধু হতে পারে কিন্তু এমন কথা শুনে খুব খারাপ লাগছে।

নেট পাড়ার দেবলীনা মিত্র লিখেছেন, বইপ্রেমিক হিসেবে ক্যাপশন অসাধারণ হলেও জীতু প্রেমিক হিসেবে এটি ভীষণ কষ্ট দিয়েছে। মধুমিতা দত্ত চৌধুরী নামের আর এক অনুরাগী অনুরোধ করেছেন ক্যাপশন বদলানোর জন্য। অনেকেই মনে করছেন, হয়তো দার্শনিক ভাবনা থেকেই এই লেখা, তবে প্রিয় অভিনেতার মুখে এমন কথা তাঁদের মানসিকভাবে নাড়িয়ে দিয়েছে। ভালোবাসা আর উদ্বেগ মিলেমিশে ভরে উঠেছে মন্তব্যের ঘর।

আরও পড়ুনঃ রায়ানের চালে উল্টো বিপদ! সম্মান বাঁচাতে দাদুর কাছে অনিরুদ্ধ-পিসিমণির গোপন সম্পর্ক ফাঁ’স করল পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব

কাজের দিক থেকে জীতু এখন ব্যস্ত সময়ের মধ্যেই রয়েছেন। অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালিত চোর ছবিতে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। পাশাপাশি শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি নতুন ছবির কাজও চলছে। অতিরিক্ত কাজের চাপেই কয়েক মাস আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন এবং পুরোদমে কাজে ফিরেছেন। এই মুহূর্তে অনুরাগীদের একটাই কামনা, প্রিয় অভিনেতা যেন সুস্থ থাকেন এবং এমন বিষণ্ণ ভাবনার বদলে আবার হাসিমুখেই ধরা দেন।

Back to top button