‘আমাকে কেউ ইনভাইট করেনি…’- দেবের ২০ বছরের উদযাপনে অনুপস্থিত জিৎ? অভিনেতাকে ঘিরে জল্পনা তুঙ্গে!

দেব টলিপাড়ায় তাঁর অভিনয়জীবনের দুই দশক পূর্তি উদযাপন করলেন ধুমধাম করে। ‘রঘু ডাকাত’ ছবির মুক্তির আগে এই বিশেষ অনুষ্ঠান এবং ট্রেলার লঞ্চ হয়ে ওঠে তারকাখচিত। দেব তাঁর কেরিয়ারের শুরু থেকে যাঁদের পাশে পেয়েছেন, বিশেষ করে নায়িকাদের, তাঁদের প্রায় সকলকেই আমন্ত্রণ জানান। কোয়েল মল্লিক, নুসরত জাহান, সোহিনী সরকার থেকে ইধিকা পাল— সবাই হাজির ছিলেন। কিন্তু অনুপস্থিত ছিলেন জিৎ এবং সেই নিয়েই শুরু হয় নতুন আলোচনা।

এক সাক্ষাৎকারে জিৎকে প্রশ্ন করা হলে তিনি সোজাসাপটা জানান যে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। তাঁর কথায়, “আমার বলতে খারাপ লাগছে। প্রশ্নটা করলেন বলে বলছি। আমাকে নিমন্ত্রণ করা হয়নি। তাই যাইনি।” জিতের এই মন্তব্য সামনে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয় নানা জল্পনা। কারণ দেবের উদযাপনের সঙ্গে তাঁর সহঅভিনেতাদের সম্পর্ক অনুরাগীদের কাছে সবসময়ই আগ্রহের বিষয়।

শুধু জিৎই নন, দেবের সমসাময়িক বহু অভিনেতাকেই ওই অনুষ্ঠানে দেখা যায়নি। মূলত উপস্থিত ছিলেন নায়িকারা এবং কয়েকজন পরিচালক, যাঁরা দেবের পথচলার শুরু থেকেই তাঁর পাশে ছিলেন। তবে সব নায়িকাও আসতে পারেননি। দেবের প্রথম হিট ‘আই লাভ ইউ’-এর নায়িকা পায়েল সরকার জানিয়েছেন যে আমন্ত্রণ পেলেও তিনি শহরের বাইরে থাকায় যেতে পারেননি। শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও দেখা যায়নি এবং দেবের পুরনো মন্তব্য ঘিরে তাঁকে নিয়ে আবারও পুরোনো বিতর্ক সামনে আসে।

দেবের পরিবারের সদস্য থেকে পোষ্য পর্যন্ত সকলেই অনুষ্ঠানে উপস্থিত থাকলেও জিৎকে না দেখা যাওয়ায় ভক্তদের হতাশা স্পষ্ট। কারণ দেব ও জিৎকে একসঙ্গে দেখা মানেই দর্শকের কাছে বিশেষ মুহূর্ত। তাঁদের জুটি করা ‘দুই পৃথিবী’ এখনো দর্শকের কাছে স্মরণীয়। দুই তারকার ফ্যানবেস আলাদা হলেও ভক্তরা আজও চান তাঁদের আবার একসঙ্গে পর্দায় দেখতে।

আরও পড়ুনঃ ‘স্বপ্নে এসে জানালেন মৃ’ত্যু!’ ধর্মেন্দ্রকে নিয়ে রসিকতা? রাখির মন্তব্যে তীব্র ক্ষোভ! ভক্তদের রোষে উত্তপ্ত সোশ্যাল মিডিয়া!

এই পরিস্থিতিতে জিতের মন্তব্য স্বাভাবিকভাবেই নতুন প্রশ্ন তুলেছে— তবে কি আমন্ত্রণের তালিকায় সত্যিই নাম ছিল না তাঁর? নাকি অন্য কোনও কারণ লুকিয়ে আছে? যদিও দেব এখনও এ বিষয়ে কিছু বলেননি, টলিপাড়ায় জল্পনা কিন্তু জোর গতি পেয়েছে। ভবিষ্যতে আবার দুই সুপারস্টারকে একসঙ্গে দেখা যাবে কি না, এখন সেই অপেক্ষায় দর্শক।

Back to top button