‘রাজনৈতিক ফায়দা তুলবেন না!’ ‘স্বপ্নভাঙার বিচার চাই!’ নিট দুর্নীতিতে সরব জিৎ! দিল্লির উত্তাল আন্দোলনে টলিউড সুপারস্টারের পাশে থাকার বার্তা!

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার চরম দুর্নীতি নিয়ে এই মুহূর্তে তোলপাড় গোটা দেশ। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়ে এবার এই নিয়ে মুখ খুললেন টলিউড সুপারস্টার জিৎ (Jeet)। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন যখন আরও তীব্র হচ্ছে, ঠিক তখনই নেটপাড়ায় নিজের সুস্পষ্ট ও নিরপেক্ষ মতামত প্রকাশ করলেন অভিনেতা।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরে জিৎ লেখেন, “নিট সংক্রান্ত সমস্যাটি এখন আর কেবল একটি পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী এবং তাদের পরিবারের আশা, স্বপ্ন এবং বিশ্বাসের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক যোগ্য শিক্ষার্থীর একটি সুষ্ঠ, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য ব্যবস্থার অধিকার রয়েছে। যারা এই ঘটনার জন্য দায়ী তাদের চিহ্নিত করতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। আমাদের শিক্ষার্থীরা উত্তর, ন্যায় বিচার এবং সর্বোপরি এই আত্মবিশ্বাস পাওয়ার যোগ্য যে তাদের কঠিন পরিশ্রমের সঠিক মূল্যায়ন করা হবে সব সময়। এই আন্দোলনের মাধ্যমে সঠিক বিচার আসুক, রাজনৈতিক কার্যসিদ্ধি বা ফায়দা তোলার জন্য এই আন্দোলন যেন না করা হয়।”
দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি জানানোর পাশাপাশি জিতের এই বার্তা নেটদুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নিট বিতর্ক নিয়ে বলিউডের পাশাপাশি টলিউডের একাধিক ব্যক্তিত্ব মুখ খুললেও, জিতের এই মন্তব্য আন্দোলনের প্রকৃত উদ্দেশ্যকে যেমন স্পষ্ট করেছে, তেমনই শিক্ষার্থীদের হকের লড়াইকে দিয়েছে এক নতুন মাত্রা।
তবে এই স্পর্শকাতর আন্দোলনের নিরপেক্ষতা বজায় রাখার দিকেও বিশেষ ইঙ্গিত দিয়েছেন তারকা। আন্দোলনকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক দল যেন নিজেদের আখের গুছিয়ে না নেয়, সেই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ছাত্র-ছাত্রীরা যে রাজনৈতিক দাবার চাল না হয়ে কেবল তাদের যোগ্য বিচার পায়, সেটাই এখন মূল দাবি।
আরও পড়ুনঃ ‘আমিও দেখলাম মাঝপথে বেরিয়ে যাচ্ছে, ডাকলাম কিন্তু…’ মাঝপথে বিজেপি মিটিং ছাড়লেন পাপিয়া অধিকারী! সহকর্মী পাপিয়ার প্রস্থান নিয়ে মুখ খুললেন রূপা গাঙ্গুলী!
অন্যদিকে, রূপালী পর্দায় জিতের আসন্ন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ নিয়ে অনুরাগীদের মধ্যে ইতিমধ্যেই তুঙ্গে উন্মাদনা। চলতি বছরের স্বাধীনতা দিবসের প্রাক্কালে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। খবর পাওয়া গেছে, জিতের এই ছবির মুক্তির কথা মাথায় রেখে দেব তাঁর ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছেন, যদিও নতুন মুক্তির তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
View this post on Instagram

