চিকিৎসা নাকি ব্যবসা? ভুল চিকিৎসায় দ্বিগুণ ক্ষতিগ্রস্ত অভিনেতা! নিজের শরীরে ভুল অ’স্ত্রোপচার নিয়ে এবার হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিপ্লব চট্টোপাধ্যায়!

বাংলা চলচ্চিত্রের (Film Industry) ইতিহাসে বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee) একটি অতি পরিচিত ও প্রভাবশালী নাম। দীর্ঘ কয়েক দশকের অভিনয় জীবনে তিনি মূলত খলনায়ক বা নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকহৃদয়ে এক স্বতন্ত্র জায়গা করে নিয়েছেন। সত্যজিৎ রায়ের মতো পরিচালকের ছবিতে কাজ করার মধ্য দিয়ে তিনি নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি তার স্পষ্টবাদিতা এবং সমাজ-রাজনীতি নিয়ে নিজস্ব মতামত সব সময় তাকে খবরে শিরোনামে রেখেছে। একসময় তিনি সক্রিয় রাজনীতির সাথেও যুক্ত ছিলেন, যদিও বর্তমানে তিনি রাজনীতির ময়দান থেকে দূরেই আছেন।

বর্তমানে বিপ্লব চট্টোপাধ্যায় বাণিজ্যিক সিনেমা বা নিয়মিত অভিনয় জগৎ থেকে অনেকটাই দূরে আছেন। বয়সজনিত কারণে এবং মনের মতো ভালো চরিত্রের না পাওয়ায় তিনি এখন খুব বেছে কাজ করেন। বর্তমানে তিনি পরিবার এবং নিজের লেখালেখি নিয়েই ব্যস্ত থাকছেন। একসময় রাজনীতির ময়দানে সক্রিয় থাকলেও বর্তমানে নোংরা রাজনীতির মধ্যে তিনি আর নিজেকে জড়ান না। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি আক্ষেপ করে বলেছেন যে, আগেকার দিনের রাজনীতিকদের মধ্যে যে মূল্যবোধ ও সৌজন্য ছিল, তা আজ হারিয়ে গেছে। বর্তমান সময়ের দুর্নীতি, বিশেষ করে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি নিয়ে তিনি তীব্র সমালোচনা করেছেন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেতা। সেখানেই জানিয়েছেন নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা। গত বছর একটি নামী বেসরকারি হাসপাতালে বিপ্লব চট্টোপাধ্যায়ের হাঁটুতে অ’স্ত্রোপচার করা হয়, যা পরবর্তীতে এক ভয়াবহ অভিজ্ঞতায় পরিণত হয়। অভিনেতার অভিযোগ অনুযায়ী, তার পায়ের সমস্যার সঠিক সমাধান তো হয়নি, উল্টো ভুল চিকিৎসার কারণে তার শারীরিক অবস্থা আরও জটিল হয়ে পড়েছিল। অ’স্ত্রোপচারের পর সুস্থ হওয়ার বদলে তার পায়ে প্রচণ্ড যন্ত্রণা ও হাঁটাচলায় তীব্র অসুবিধা দেখা দেয়। তিনি ক্ষোভের সঙ্গে জানিয়েছিলেন যে, হাসপাতালের গাফিলতি এবং চিকিৎসকের অদূরদর্শিতার কারণে তাকে দীর্ঘ সময় শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে।

এই ভুল অপারেশনের পরবর্তী সময়ে বিপ্লব চট্টোপাধ্যায়কে দীর্ঘকাল ফিজিওথেরাপি এবং পুনরায় চিকিৎসার সাহায্য নিতে হয়েছে। তিনি আরও অভিযোগ করেছিলেন যে, বড় বড় নার্সিংহোমগুলো তারকাদের নাম ভাঙিয়ে প্রচার চালালেও সেবার মান অত্যন্ত নিম্নমানের। এই ঘটনার পর থেকে তিনি চিকিৎসা ব্যবস্থা নিয়ে আরও বেশি সরব হন এবং সাধারণ মানুষকে সজাগ থাকার পরামর্শ দেন। শারীরিক অসুস্থতা ও এই ভুল চিকিৎসার ধকল তার নিয়মিত অভিনয় জীবনেও প্রভাব ফেলেছিল, যার ফলে তিনি জনসমক্ষে আসা অনেকটাই কমিয়ে দিয়েছিলেন।

আরও পড়ুনঃ ২৫ বছর পর ফের একসঙ্গে প্রসেনজিৎ-চিরঞ্জিত জুটি! নস্টালজিয়ায় ভাসবে বাংলা! কবে থেকে শুরু হবে শুটিং?

বর্তমানে হাতে আর সেভাবে কাজ আসে না অভিনেতার। যদিও বেশ কিছু শর্ট ফিল্মে কাজের সুযোগ এসেছে। অভিনেতা জানিয়েছেন কাজের সুযোগ পেলে অবশ্যই কাজ করবেন। তার যদি মনে হয় তিনি সেই চরিত্রে অভিনয় করতে পারবেন তাহলে অবশ্যই সেই সুযোগ তিনি হাতছাড়া করবেন না। তবে বর্তমানে কাজের অভাবের কথাও তুলে ধরেছেন তিনি সাক্ষাৎকারে।

Back to top button