‘মা চলে যাওয়ায় সব বদলে গেল, রোজ সু’ইসাইড নোট লিখতাম’, মায়ের মৃ’ত্যু থেকে প্রথম বিচ্ছেদ! মুখ খুললেন ইমন!

বর্তমান সময়ে বাংলা সংগীত জগতের অন্যতম জনপ্রিয় একজন গায়িকা হলেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই বাংলা সিনেমা, চলচ্চিত্রে নিজের কন্ঠে অসাধারণ সমস্ত গান শ্রোতাদের উপহার দিচ্ছেন ইমন। রবীন্দ্রনাথ ঠাকুরের গান থেকে শুরু করে লোকসংগীত, আধুনিক গান সব ধরনের গানেই পারদর্শী ইমন। ৮ থেকে ৮০ সকলেই ইমনের ভক্ত।
তবে শুধু গান নয় গানের পাশাপাশি আরো অনেক ট্যালেন্ট রয়েছে ইমন এর। কিছুদিন আগেই জনপ্রিয় একটি টক শোতে এসে নিজের জীবনের অন্ধকার দিনগুলোর কথা তুলে ধরেছিলেন ইমন। কিভাবে তিনি নিজের অতীত জীবনে বিভিন্ন বাধা-বিপত্তি পেরিয়ে আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছেন।
সেই গল্প ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। জীবনের এমন একটা সময় তিনি পেরিয়েছেন যখন তিনি সুইসাইড করার কথা চিন্তা করেছিলেন। খুব ছোট থেকেই গানের প্রতি ভালোবাসা ছিল ইমনের। পড়াশোনা করতে তার কোনদিনই ভালো লাগতো না।

কিন্তু হঠাৎ করেই মা মারা যাওয়ায় তার জীবনটা যেন একেবারে উলটপালট হয়ে যায়। গায়ক এবং সঙ্গীত পরিচালক অনুপম রায় তাঁকে গান গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন ‘প্রাক্তন’ ছবিতে। তার গাওয়া প্রথম গান ‘তুমি যাকে ভালবাসো’। প্রথম গানেই দর্শকের মন জয় করে নিলেন গায়িকা। ২০১৬ সালে ছবিতে গান গেয়ে জাতীয় পুরস্কার পেয়েছিলেন ইমন চক্রবর্তী।
গানের ভিডিয়ো পোস্ট করতেন সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকেই ইমনের গান শুনে তাঁকে ছবিতে গান গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন অনুপম। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি গায়িকাকে। তবে একটি টক শোতে এসে নিজের জীবনের অন্ধকার দিকের কথা তুলে ধরেছিলেন ইমন।
আরও পড়ুনঃ কষ্ট করলে কেষ্ট মেলে! প্রমাণ করলো ‘পুতুল’! চলচ্চিত্র জগতে পা রাখতেই অস্কার!
২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি ইমনের জীবনে ঘটে যায় বিরাট দুর্ঘটনা। হঠাৎ চলে যান ইমনের মা। মা চলে যাওয়ার পর থেকে ইমনের জীবন তছনচ হয়ে যায়। ডিপ্রেশনে চলে গিয়েছিলেন ইমন। ডাইরিতে নিয়মিত সুইসাইড নোট লিখতে। লিখতেন, “আজই আমার শেষ দিন। এই মুহূর্তটা আমার জীবনের শেষ মুহূর্ত।”

