দিদির পতনে এক লাফে দল বদল? বিজেপির শপথ গ্রহণ মঞ্চে গান গাইবেন ইমন? রাজনৈতিক পালাবদলের মাঝেই নতুন জল্পনা!

বাংলার রাজনৈতিক পরিবর্তনের পর এবার নতুন করে চর্চায় উঠে এলেন গায়িকা ইমন চক্রবর্তী। দীর্ঘদিন ধরেই তাঁকে তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ বলেই মনে করা হয়। বিভিন্ন সরকারি অনুষ্ঠান থেকে রাজনৈতিক মঞ্চ, একাধিক জায়গায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের সমর্থনের কথাও প্রকাশ্যে জানিয়েছেন জাতীয় পুরস্কারজয়ী এই শিল্পী।

এবার রাজ্যে বিজেপির নতুন সরকার গঠনের আগে ইমনকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। আগামী ৯ মে শপথ নিতে চলেছে রাজ্যের নতুন সরকার। জানা গিয়েছে, সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত থাকতে পারেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিরা।

শোনা যাচ্ছে, মূল শপথ অনুষ্ঠানের আগে একটি রবীন্দ্রসঙ্গীতের আয়োজন করা হতে পারে। আর সেই অনুষ্ঠানেই গান গাইতে দেখা যেতে পারে ইমন চক্রবর্তীকে। যদিও এই বিষয়ে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি। তবে এই খবর সামনে আসতেই রাজনৈতিক মহল থেকে শুরু করে সমাজমাধ্যমেও শুরু হয়েছে নানা আলোচনা।

গত কয়েক মাসে তৃণমূল সরকারের একাধিক অনুষ্ঠানে সক্রিয়ভাবে দেখা গিয়েছিল ইমনকে। নির্বাচনের আগেও তিনি সরকারের সমর্থনে গান গেয়েছিলেন। এছাড়াও রাজ্য সরকারের পক্ষ থেকে তিনি বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ সম্মান পেয়েছেন। ফলে তাঁর নাম নতুন করে আলোচনায় উঠে আসা স্বাভাবিক বলেই মনে করছেন অনেকে।

আরও পড়ুনঃ ‘বামপন্থী হয়েও তৃণমূলের কাজ করেছি!’ টলিউড টেকনিশিয়ানদের ব্যবহার করছে কর্পোরেট এজেন্সি? কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক অভিনেতা অরিত্র দত্ত বণিক!

ভোটের আগে এক অনুষ্ঠানে ইমন বলেছিলেন, একজন শিল্পী হিসেবে তিনি রাজ্য সরকারের কাছ থেকে অনেক সম্মান পেয়েছেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও করেছিলেন তিনি। এমন পরিস্থিতিতে নতুন সরকারের অনুষ্ঠানে তাঁর সম্ভাব্য উপস্থিতি ঘিরে এখন রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে বাড়ছে কৌতূহল।

Back to top button