বলিউডে গিয়ে চরম অপমানের শিকার! সেই কথা আজও ভুলতে পারেননি শুভাশিস মুখার্জি

কোন উত্তেজনাময় থ্রিলার হোক অথবা রোমান্টিক কোনো প্রেমের গল্প, অল্পবিস্তর হাস্যরস না থাকলে সিনেমাটা যেন ঠিক জমে না। আর এই দিকে সম্ভূর্ণ দক্ষতার সঙ্গে যারা পর্দায় দর্শকের হাসির রসদ যুগিয়ে চলেন, তারাই কমেডিয়ান (Commedian), তারা হলেন মানুষের মন ভালো করার কারিগর। টলিউডে (Tollywood) এমন কমেডিয়ান অনেকেই রয়েছেন। তবে ৯০ এর দশকের বাংলা সিনেমা যে বাঙালি কমেডিয়ানকে ছাড়া একেবারেই চলতো না বললেই চলে, তিনিই হলেন শুভাশিস মুখোপাধ্যায় (Shuvashish Mukherjee)।
তিনি প্রায় ৩ দশক ধরে পর্দায় তার উপস্থিতি দর্শককে হাসিয়ে গিয়েগেন। তার অনবদ্য অভিনয়, কমিক সেন্স, কমিক টাইমিং গুরুগম্ভীর দর্শককেও প্রাণ খুলে হাসতে শিখিয়েছে। একটা সময় ছিল যখন কমিক দৃশ্যে অভিনয় মানেই পরিচালকেরা আগে শুভাশিসের (Subhasish Mukhopadhyay) খোঁজ করতেন। তবে পর্দায় যিনি এত হাসি-খুশি, এত মজার মানুষ, আদতে কিন্তু তার নিজের জীবনটা এত মজার নয়।
তার জন্ম হয়েছিল কলকাতাতে। স্কটিশ চার্চ স্কুল থেকেই স্কুল জীবনের পড়াশোনা করেছেন তিনি। ওই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ থেকে বি.কম পাস করেন শুভাশিস। চটি থেকেই তার ক্রিকেটের প্রতি বেশ আগ্রহ ছিল। তবে মধ্যবিত্ত পরিবারের ছেলের স্বপ্নপূরণের অর্থ ছিল না বাবার কাছে। প্রসঙ্গত, শুভাশিসের বাবা ছিলেন একজন চাটার্ড একাউন্টেন্ট।
কলেজ শেষ হতেনা হতেই চাকরিতে ঢুকে যান তিনি। একটি কসমেটিকস কোম্পানিতে চাকরি পেয়েছিলেন অভিনেতা। কিছুদিন সেই কাজ করার পর একটি মুদ্রণ সংস্থায় চাকরিতে ঢোকেন তিনি। অভিনয় জীবনে তিনি প্রথম ব্রেক পান ১৯৮৭ সালে। টলিউডের পরিচালক পূর্ণেন্দু পাত্রীর ‘ছোটো বকুলপুরের যাত্রী’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন শুভাশিস। সেই সুযোগ কিছুতেই হাতছাড়া করেননি শুভাশিস।
এরপর দীর্ঘ প্রায় ৩ দশক ধরে ‘ভালোবাসা’, ‘বকুল প্রিয়া’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘প্রতিদ্বন্দ্বী’, ‘গুরু শিষ্য’, ‘সংসার সংগ্রাম’, ‘দাদা ঠাকুর’, ‘সজনী’, ‘সূর্য’, ‘আক্রোশ’, ‘রাজমহল’, ‘মেঘে ঢাকা তারা’, ‘খোকাবাবু’, ‘গোগোল-এর কীর্তি’র মত অসংখ্য ছবিতে কাজ করেছেন শুভাশিস। বেশিরভাগ ছবিতেই তাকে কমেডিয়ান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে পরবর্তী কালে কমেডিয়ান ইমেজ ভেঙে ভিন্ন স্বাদের চরিত্রেও অভিনয় করেছেন শুভাশিস। কিছুই তিনি বাদ রাখেননি।
এক সাক্ষাৎকারে অনেক জোড়াজুড়ি করার পর এক করুণ ঘটনার কথা দর্শকদের সাথে ভাগ করে নিয়েছিলেন শুভাশিস মুখার্জি। একবার বলিউড থেকে ডাক এসেছিল তার। পৌঁছে তাকে রিসিভ করতে কোন ব্যবস্থাই দেখতে পাননি তিনি। এরপর গন্তব্যস্থলে পৌঁছে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় তাকে। এরপর যখন তার সাথে কথা বলার পর তিনি কত টাকা চান সেটার পরিপ্রেক্ষিতে তিনি তার দাবি জানান তখন খুবই অপমান করা হয় তাকে। সেদিন সেই অপমান এই বিখ্যাত কমেডিয়ান এর চোখেও জল আনতে বাধ্য করেছিল। এরপর সেখান থেকে চলে আসেন তিনি। তবে সেখানে পাওয়া খারাপ মুহূর্তগুলো তিনি আজ অব্দি ভুলতে পারেননি।

