বিশ্বের দরবারে বাংলা চলচ্চিত্র এবং ফুটবলকে সম্মানিত করলো দেবের অভিনীত ‘গোলন্দাজ’ ! ‘বাংলার গোলন্দাজ’ এবার ‘লা লিগা’তে?

বাংলায় নির্মিত চলচ্চিত্র বরাবরই দেশে এবং দেশের বাইরে উভয় জায়গাতেই সম্মান পেয়ে এসেছে। এর পাশাপাশি ফুটবলও এমন একটি বিষয় যাকে নিয়ে বাঙালির আবেগের শেষ নেই। আর এগুলোই যখন বাংলার বাইরে গিয়ে বাংলার মুখ উজ্জ্বল করে তখন বাঙালির গর্বের সীমা থাকে না। তারই নিদর্শন মিলল ফের একবার।

সালটা ২০২১, সেই বছর পরিচালক ধ্রুব ব্যানার্জি পরিচালিত ফুটবল সম্পর্কিত একটি ছবি মুক্তি পেয়েছিল যার নাম ছিল গোলন্দাজ। এই ছবিতে বিশেষত বাংলার ফুটবল জগতের ইতিহাস কে এক অন্যরূপে তুলে ধরা হয়েছিল। এখানে ফুটিয়ে তোলা হয়েছিল ফুটবলের আদি পুরুষের ফুটবল নিয়ে গড়ে তোলা এক জগতের জিতে ফেরার কাহিনীকে। বেশ প্রশংসা পেয়েছিল ছবিটি। প্রসঙ্গত জানা গিয়েছে শুধুমাত্র বাংলা নয় বাংলা তথা ভারত ছাড়িয়ে অনেক দূর সীমানায় ছড়িয়ে পড়েছে এই ছবির মাহাত্ম্য।

Golondaaj song 'Juddhang Dehi': Spirited football anthem with a call for resistance
ইতিমধ্যে স্পেনে চলছে ফুটবল লিগ লা লিগা। ফুটবলের এই বিশেষ “লা লীগা” অত্যন্ত জনপ্রিয় সারা বিশ্ব জুড়ে। আর সেখানে যে ক্লাবগুলি খেলে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় ক্লাব গুলি হল ‘এফ সি বার্সেলোনা’, ‘রিয়েল মাদ্রিদ’, প্রভৃতি। বিশ্বব্যাপী যে জনপ্রিয় ফুটবলাররা এই মুহূর্তে রাজ করছেন তাদের খেলা প্রাক্তন ক্লাব গুলি এই লীগে অংশগ্রহণ করতে দেখা যায়।

যেমন এফসি বার্সেলোনায় আগে খেলতেন ‘লিওনেল মেসি’ এবং রিয়েল মাদ্রিদে খেলতেন ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডো’। আর এই লীগের ফিচারে দেখা গেল গোলন্দাজ ছবির পোস্টার! অবাক লাগলেও এটাই সত্যি। এফসি বার্সেলোনার একজন অত্যন্ত জনপ্রিয় খেলোয়াড় হলেন ‘রবার্ট লেয়নডস্কি’। এই বছর লীগে তিনি ২১ টা ম্যাচে ১৫ টা গোল করেছেন যা তার অসামান্য প্রতিভার পরিচয় দেয়। তার জন্যই তার সঙ্গে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর তুলনা করে এই ফিচারটি পোস্ট করা হয়েছে লা লীগার ফেসবুকের অফিশিয়াল পেজ থেকে।

Bengali industry
এটা দেখার পরই প্রশংসার জোয়ারে ভরিয়ে দিয়েছেন দর্শকেরা। প্রযোজক সহ অভিনেতা দেব তথা গোলন্দাজ টিমের জন্য এটা সত্যিই একটি বড় পাওনা। কিছু কিছু ভালোলাগা কিছু পুরস্কার অর্থ বা মূল্যের দ্বারা বিচার করা যায় না। এটি তার একটি নিদর্শন। এ বিষয়টি বাংলা, বাংলার ফুটবল এবং বাঙালা ভাষার কাছে আকাশ ছোঁয়ার নেয় আনন্দের ও গর্বের। সেই ছবির নিচে অনেক নেটিজেনরাই দেবকে মেনশন করেছে এবং তার প্রশংসা করেছে।

Back to top button