রেগে গেলেই সর্বনাশ! ঘটিয়েছেন ভয়ংকর কান্ড! সন্তান জন্মানোর আগে রাগ কমাতে কোন পথ বেছে নিয়েছিলেন গৌরব চক্রবর্তী?

প্রকাশ্যে সব সময়ে শান্ত মিতভাষী অভিনেতা গৌরব চক্রবর্তীকে দেখলে কেউই ভাবতে পারবেন না যে তাঁর ভিতরে লুকিয়ে আছে প্রবল রাগ। এক সময় এই রাগ সামলাতে গিয়ে নিজেই বিপাকে পড়তেন তিনি। তাই ছেলের জন্মের আগে তিনি ঠিক করেন নিজের মানসিক সুস্থতার দিকেও সমান মনোযোগ দেবেন। সেই সিদ্ধান্ত থেকেই শুরু তাঁর থেরাপির যাত্রা যা আজ তাঁর জীবনে একটি বড় পরিবর্তন এনে দিয়েছে।
গৌরব জানান যে রাগের মুহূর্তে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেন না। চিৎকার চেঁচামেচি করা তাঁর পক্ষে অনিবার্য হয়ে যেত এবং পরে সেই আচরণের জন্য আফসোস ভর করত মন। স্ত্রী ঋদ্ধিমা ঘোষ আগেই জানিয়েছিলেন গৌরবের রাগ সম্পর্কে। এবার অভিনেতা নিজেই স্বীকার করলেন যে এই রাগই তাঁকে থেরাপির দরজায় পৌঁছে দিয়েছিল এবং সেখান থেকেই শুরু হয় তাঁর সংযম শেখার পথ।
অভিনেতা আরও বলেন যে মানসিক চিকিৎসা নেওয়া নিয়ে সমাজে অকারণ লজ্জা আছে এখনো। অনেকে মনে করেন মনোবিদের কাছে গেলে মানুষকে পাগল ভাবা হয়। গৌরব স্পষ্ট বলেন যে এই ধারণা একেবারেই ভুল। তাঁর মতে মন যেমন শরীরেরই একটি অংশ তেমনই তার সমস্যাও বাস্তব এবং তার চিকিৎসা গ্রহণ করা সম্পূর্ণ স্বাভাবিক ও প্রয়োজনীয়।
রাগ সংযমের কৌশল শেখার মাধ্যমে আজ গৌরব অনেকটাই স্বস্তিতে আছেন। তিনি বলেন যে নিজের সীমাবদ্ধতা বোঝা এবং প্রয়োজনে সাহায্য গ্রহণ করা দুর্বলতা নয় বরং দায়িত্ববোধ। রাগের বশে সিদ্ধান্ত নেওয়ার আগে থামতে শিখেছেন তিনি। থেরাপির ফলে এখন তিনি বুঝতে পারেন কোন পরিস্থিতিতে কীভাবে আচরণ করলে সম্পর্ক এবং নিজের মানসিক শান্তি বজায় রাখা যায়।
আরও পড়ুনঃ ‘এমন ঘটনা আগে কখনো ঘটেনি, ভয়েতে…’- স্বরলিপির মনে অনিশ্চয়তার ছায়া! হঠাৎ কি ঘটেছে অভিনেত্রীর সঙ্গে?
শুধু গৌরব নন সাম্প্রতিক সময়ে বলিউডে বহু তারকাই স্বীকার করছেন থেরাপির সুফল। সোনাক্ষী সিনহা ও জাহির সম্পর্কের টালমাটাল সময়ে একসঙ্গে থেরাপি নিয়েছিলেন। ফারহান আখতার এবং শিবানী দণ্ডেকর বিয়ের পরেই কাপল থেরাপির সাহায্য নেন। আমির খানও মেয়ের সঙ্গে থেরাপিতে গিয়ে উপকার পেয়েছেন। তাঁদের অভিজ্ঞতা প্রমাণ করে যে মানসিক সুস্থতা রক্ষা করা যেমন গুরুত্বপূর্ণ তেমনই প্রয়োজন মানুষ হিসেবে নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলা।

