বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ! ফেরা হলো না বাড়ি! আচমকা অসুস্থ হয়ে প্রয়াত অভিনেতা! মাত্র ৪৭ বছর বয়সেই না ফেরার দেশে হারিয়ে গেলেন অভিনেতা!

বুধবার রাত পর্যন্ত সবকিছুই স্বাভাবিক ছিল। তবে গভীর রাত হতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় এই অভিনেতা। জানা গিয়েছে, হঠাৎ করেই তাঁর বুকে তীব্র ব্যথা শুরু হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত না ফেরার দেশেই পাড়ি দিলেন তিনি। বৃহস্পতিবার সকাল হতেই এই খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে বিনোদন জগতে।

অভিনেতার অকাল প্রয়াণে স্তব্ধ সহকর্মী থেকে অনুরাগীরা। দীর্ঘদিন ধরে ছোটপর্দা ও বড়পর্দা মিলিয়ে নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। তাঁর অভিনয়ের স্বাভাবিকতা এবং পর্দায় উপস্থিতি বরাবরই দর্শকদের নজর কাড়ত। কাজের প্রতি তাঁর নিষ্ঠা এবং সহকর্মীদের সঙ্গে সহজ সম্পর্কের জন্যও তিনি ইন্ডাস্ট্রিতে অত্যন্ত জনপ্রিয় ছিলেন।

শুধু অভিনয় নয়, প্রযোজনার কাজেও তিনি সমানভাবে সফল ছিলেন। নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে একাধিক জনপ্রিয় ধারাবাহিক দর্শকদের উপহার দিয়েছেন। পরিবার থেকেও সবসময় পেয়েছেন পূর্ণ সমর্থন। তাঁর স্ত্রীও প্রযোজনার কাজে পাশে থাকতেন। ফলে অভিনয়ের পাশাপাশি বিনোদন জগতের নেপথ্য কাজেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

কেরিয়ারের এই পর্যায়ে এসে তাঁর হঠাৎ মৃত্যু অনেককেই নাড়িয়ে দিয়েছে। অনুরাগীদের একাংশ এখনও বিশ্বাস করতে পারছেন না যে এত অল্প বয়সে প্রিয় অভিনেতাকে হারাতে হল। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শোকবার্তায় ভরে গিয়েছে। তাঁর অভিনীত ধারাবাহিক ও সিনেমার বিভিন্ন মুহূর্ত ভাগ করে নিয়ে অনেকেই স্মৃতিচারণ করছেন।

আরও পড়ুনঃ বাবাকে হারানোর দেড় মাস পর প্রথমবার প্রকাশ্যে সহজ! নিদারুন শোক সামলে উঠতেই কোথায় এলেন রাহুল-পুত্র?

প্রয়াত অভিনেতার নাম দিলীপ রাজ। তিনি কন্নড় ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত অভিনেতা ও প্রযোজক ছিলেন। মাত্র ৪৭ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। ‘রঙ্গোলি’, ‘কুমকুম ভাগ্য’ এবং ‘হিটলার কল্যাণ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে তিনি দর্শকদের কাছে বিশেষ পরিচিতি পান। ২০০৫ সালে অভিনয় জগতে পা রাখার পর প্রায় ২৪টিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন দিলীপ রাজ।

Back to top button