রায়ানের জীবনের অজানা অধ্যায়! জানেন কে ছিল উদয় প্রতাপ সিংয়ের প্রথম প্রেম?

বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ উদয় প্রতাপ সিং এই মুহূর্তে দর্শকদের কাছে রায়ান নামেই বেশি পরিচিত। পরিণীতা ধারাবাহিকে তাঁর অভিনয় তাঁকে এনে দিয়েছে বিপুল জনপ্রিয়তা। পর্দার রোমান্টিক নায়কের মতোই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের কৌতূহল কম নয়। বর্তমান সুখী দাম্পত্যের আড়ালেও রয়েছে তাঁর জীবনের এক আবেগঘন অতীত যা একসময় টলিপাড়ায় আলোচনার কেন্দ্রে ছিল।

অনামিকার আগেও প্রেম এসেছিল উদয়ের জীবনে। ছোটবেলার বন্ধু শ্রীজিতা মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল তাঁর। বন্ধুত্ব থেকে তৈরি হওয়া সেই প্রেম ধীরে ধীরে বিয়ের দিকে এগোচ্ছিল। পরিবারে কথাবার্তা পাকা হয়েছিল বলেই শোনা যায়। এমনকি আংটি বদল থেকে বিয়ের তারিখ ঠিক হওয়ার কথাও চাউর হয়েছিল। ২০২০ সালের নভেম্বর মাসে নতুন জীবনে পা দেওয়ার পরিকল্পনাও ছিল তাঁদের।

তবে শেষ মুহূর্তে অজানা কারণেই ভেঙে যায় সেই সম্পর্ক। পরবর্তীকালে একাধিক সাক্ষাৎকারে উদয় জানিয়েছেন যে এই বিচ্ছেদ তাঁকে মানসিকভাবে অনেক বেশি শক্ত করেছে। জীবনের ভুল ভাঙা থেকেই তিনি শিখেছেন পরিণত হওয়া। শ্রীজিতার সঙ্গে তাঁর সম্পর্কের কথা একসময় জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নম্বর এক এর মঞ্চেও উঠে এসেছিল যা দর্শকদের আবেগী করেছিল।

ব্রেকআপের অল্প সময়ের মধ্যেই শ্রীজিতা নতুন জীবনে এগিয়ে গেলেও উদয়ের সেই অধ্যায় পেরোতে কিছুটা সময় লেগেছিল। এরপর তাঁর জীবনে আসেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। এখানেই যেন ভাগ্য নতুন মোড় নেয়। কয়েক বছর প্রেমের পর ২০২৩ সালের ২৮ জুন উত্তরবঙ্গের পাহাড়ি পরিবেশে ঘরোয়া অনুষ্ঠানে তাঁরা আইনি বিবাহ সারেন।

আরও পড়ুনঃ ‘উপহার নিয়ে এলাম, কিন্তু ও খুশি হলো না…’- ভালোবেসে বরের জন্য উপহার! ‘এত ছোট সাইজ, এতে তো আমার…’- খুশি হননি বর! সেই ভ্লগেও ভালো থাকার ভান করেছিলেন দেবলীনা?

বিয়ের পর থেকেই উদয়ের কেরিয়ারে একের পর এক সাফল্য এসেছে। পার্শ্ব চরিত্রের গণ্ডি পেরিয়ে তিনি লিড নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। যদিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ঘটনায় বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল। অনামিকা নিজেই স্পষ্ট করে জানিয়েছেন তাঁদের দাম্পত্যে কোনও অশান্তি নেই। সুখেই কাটছে তাঁদের সংসার এবং গুজবে কান না দেওয়ার অনুরোধও রেখেছেন ভক্তদের কাছে।

Back to top button