‘প্রেম ততক্ষণ ভালো, যতক্ষণ অব্দি না মানসিক যন্ত্রণা দিচ্ছে…’- প্রেম নিয়ে কি অভিজ্ঞতা ফুলকির? বন্ধুত্ব থেকে প্রেম সব নিয়ে অকপটে দিব্যানী!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হলো ফুলকি (Phulki)। প্রায় প্রতি সপ্তাহতেই টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে রাখে এই ধারাবাহিক। ধারাবাহিকের ফুলকি এবং রোহিতের জুটি প্রত্যেকের ভীষণ পছন্দের। ফুলকি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দিব্যানী মন্ডল (Devyani Mondal)। অভিনয় জগতে একেবারেই নবাগতা অভিনেত্রী দিব্যানী। তবে প্রথম ধারাবাহিকেই দর্শকের মন দারুণ জয় করে নিয়েছেন অভিনেত্রী।
ফুলকির জীবনে যেমন কি হচ্ছে সেই নিয়ে দর্শকদের বেশ আগ্রহ। তেমনি অভিনেত্রী দিব্যানীর ব্যক্তিগত জীবনে কি হচ্ছে সেই নিয়েও দর্শকদের কিন্তু বেশ কৌতূহল রয়েছে। একাধিক ফ্যান পেজ থেকে সেই নিয়ে মাঝে মধ্যেই পোস্ট দেখা যায়। ফুলকির জীবনে যেমন তার রোহিত স্যার রয়েছেন তেমনি দিব্যানীর জীবনেও কিন্তু তার মনের মানুষ রয়েছে। টলিপাড়ায় কান পাতলেই জনপ্রিয় অভিনেতার সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়।
কিন্তু এবারে কি প্রেম নিয়ে সাক্ষাৎকারে নিজের বক্তব্য জানালে অভিনেত্রী। অভিনেতা অভিনেত্রীরা যখনই একে অপরের সঙ্গে সম্পর্কে থাকেন কীভাবে যেন নেটিজেনদের কাছে সেই খবর চলে যায়। তারা জানতে পেরে যায়। একসঙ্গে ছবি পোস্ট না করলেও দর্শকদের চোখ কিন্তু সব জায়গাতেই ঘোরে। তেমনি টলিপাড়ায় গুঞ্জন উঠেছিল অভিনেতা ঋষভ চক্রবর্তী সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে সকলের প্রিয় ফুলকি। যদিও দুজনের একজনও সেই নিয়ে কখনোই কোন বক্তব্য রাখেননি। এবারে সাক্ষাৎকারে প্রেম নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ফুলকি।
অভিনেতাদের প্রেম জিনিসটা কি জানতে চাইলে অভিনেত্রী জানান, ‘আমি একেবারেই সিঙ্গেল। আমার জীবনে এখন কোন প্রেম নেই। তবে আমি মনে করি প্রেম ততক্ষণই সুন্দর যতক্ষণ সেটা ভালো লাগছে, ভালো অনুভূতি দিচ্ছে। যতক্ষণ জিনিসটা তোমার ভালো লাগছে ততক্ষণ চালিয়ে যাও। কিন্তু যখনই মেন্টালি সেটা এফেক্ট করবে বা তুমি যখন কাঁদবে তখন জিনিসটা একেবারেই ভালো নয়। এই বয়সটা কাজে মন দেওয়ার বয়স জীবন গড়ে তোলার বয়স।’
আরও পড়ুনঃ পুলিশি হেফাজতে নায়িকার মা! অপর্ণার বিপদে ঝাঁপিয়ে পড়ল আর্য! প্রকাশ্যে নতুন প্রোমো!
আর অভিনেত্রী দিব্যানীর মুখে এই কথা শোনার পর থেকে অনেকের মনেই অনেক প্রশ্ন ভিড় করেছে। তবে কি ঋষভ এর সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ হয়েছে? তাই থেকেই কি এই উপলব্ধি হয়েছে অভিনেত্রীর জীবনে? নাকি এর ভিতরে রয়েছে অন্য কোন গল্প।

