টেলি অ্যাকাডেমিতে প্রিয় মেয়ে দিতিপ্রিয়া! এদিকে জিতুর নাম শুনতেই তৎক্ষণাৎ পগারপার অভিনেত্রী!

বৃহস্পতিবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল টেলি অ্যাকাডেমি পুরস্কার। ঝলমলে এই সন্ধ্যায় হাজির ছিলেন টেলিপাড়ার বহু তারকা এবং রাজ্যের মুখ্যমন্ত্রীও। তবে নজরের কেন্দ্রে ছিলেন চিরদিনই তুমি যে আমার–এর নায়িকা দিতিপ্রিয়া রায়, যিনি গত কয়েকদিন ধরে জিতু কমলকে কেন্দ্র করে চলা বিতর্কে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
হলুদ শিফন শাড়িতে এদিন নজর কাড়েন দিতিপ্রিয়া, যদিও শুরুতে মিডিয়ার ক্যামেরা এড়িয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি। অনুষ্ঠান শেষে অ্যাওয়ার্ড হাতে সাংবাদিকদের সামনে এসে হাসিমুখে জানান, পুরস্কার পেয়ে তিনি অত্যন্ত খুশি। ধন্যবাদ জানান প্রোডাকশন হাউস, চ্যানেল, পরিচালিকা এবং নিজের পরিবারের পাশাপাশি দর্শকদেরও। তিনি জানান, এবার তিনি প্রিয় মেয়ে বিভাগে পুরস্কৃত হয়েছেন।
তবে জিতুর সঙ্গে চলা মনোমালিন্য নিয়ে প্রশ্ন উঠতেই দিতিপ্রিয়া সরাসরি নো কমেন্টস বলেন। জিতুর নাম উচ্চারণ করার আগেই তিনি সরে যান, যা আরও জল্পনা বাড়িয়েছে। এদিকে এদিনই অনুষ্ঠানে রণজয়ের সঙ্গে তাঁর মুখোমুখি হওয়ার ছবিও ভাইরাল হয়েছে। জিতুর বদলি হিসেবে রণজয়ের নাম শোনা গেলেও তিনি পরিষ্কার জানান যে তিনি ধারাবাহিকে যোগ দিচ্ছেন না। ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি তিনি।
আরও পড়ুনঃ ‘ফিরতে বাধ্য হলাম’- আর্য সিংহ রায় চরিত্রে বহাল থাকছেন জিতু! স্বস্তিতে দর্শক মহল!
এদিকে টেলিপাড়ার সূত্রের দাবি, চ্যানেলের পক্ষ থেকে কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি চলছে। জিতুকে ছাড়া ধারাবাহিক এগোতে চায় না তারা। প্রযোজনা সংস্থার সঙ্গে আলোচনা চলছে, পাশাপাশি জিতুর সঙ্গেও কথাবার্তা এগোচ্ছে। সব ঠিক থাকলে খুব শিগগিরই আবার আর্য সিংহ রায় হিসেবে পর্দায় ফিরতে পারেন জিতু, আর সঙ্গে আসতে পারে বেশ কিছু বদলও।

