‘ট্যালেন্ট থাকলে কাজ খোঁজো, নাটক কোরো না!’ শুটিং বন্ধ হতেই বেকার ভাতার খোঁজে ভিভান! ‘ফেভারিটজম’ নিয়ে পাল্টা তোপ রানা সরকারের! রণক্ষেত্র নেটপাড়া!

অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) অকাল প্রয়াণ নাড়িয়ে দিয়েছে গোটা টলিউডকে। তাঁর মৃত্যুর সঠিক কারণ এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে যখন ফেডারেশন ও আর্টিস্ট ফোরাম একজোট হয়ে মঙ্গলবার থেকে স্টুডিও পাড়ায় সমস্ত শুটিং বন্ধ রাখার ডাক দিয়েছে, তখন এক ভিন্ন চিত্র ধরা পড়ল সোশ্যাল মিডিয়ায়। যেখানে টলিপাড়ার অধিকাংশ শিল্পী ও কলাকুশলী কর্মবিরতি পালন করে প্রতিবাদের ভাষা খুঁজছেন, সেখানে অভিনেতা ভিভান ঘোষের একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ভিভানের এই ‘উল্টো সুর’কে কেন্দ্র করে উত্তাল নেটপাড়া।

সম্প্রতি ভিভান ঘোষ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি বিতর্কিত পোস্ট শেয়ার করেন। সেখানে তাঁকে লিখতে দেখা যায়, “বেকার ভাতার ফর্ম কোথায় পাওয়া যায় একটু জানাবেন? আজ থেকে ‘চিরসখা’র সকলে তো বেকার, তাই সবাই জানতে চাইছে। কী দোষ ছিল বলুন তো আমাদের?” উল্লেখ্য, রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর উদ্ভূত পরিস্থিতিতে শুটিং বন্ধ হওয়ায় স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে বিভিন্ন ধারাবাহিকের ওপর। কিন্তু রাহুলের মতো একজন সহকর্মীর মৃত্যু এবং তার বিচার চেয়ে চলা আন্দোলনের আবহে ভিভানের এমন ‘বেকার’ হওয়ার খোঁচা মোটেই ভালো চোখে দেখছেন না নেটিজেনদের একাংশ।

ভিভানের এই পোস্টের পরই পালটা আক্রমণ শানিয়েছেন টলিউডের পরিচিত প্রযোজক ও পরিচালক রানা সরকার। তিনি ভিভানের এই পোস্টকে বিদ্রুপ করে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি কড়া জবাব দেন। রানা সরকার সোজাসুজি প্রশ্ন তোলেন যে, এমন ভয়াবহ পরিস্থিতির মাঝে বেকার ভাতার এই নাটক করার প্রয়োজনীয়তা কী? তাঁর মতে, যেখানে এক সহকর্মীর মৃত্যু নিয়ে বিচার চাওয়া হচ্ছে, সেখানে নিজের কাজের চিন্তা করে এমন পোস্ট করা অসংবেদনশীলতারই পরিচয় দেয়।

রানা সরকার তাঁর পোস্টে ভিভানকে খোঁচা দিয়ে আরও লেখেন, “বেকার ভাতা কেন? এই নাটক কে করতে বলল? ট্যালেন্ট থাকলে অন্য প্রোডাকশন হাউসে কাজ খোঁজো। কাজ না পেলে বোঝো এতদিন ট্যালেন্ট নয়, ফেভারিটজমে কাজ পেয়েছ। সেটা মানতে পারলে বেকার ভাতা চাও…” রানা সরকারের এই মন্তব্যে কার্যত স্পষ্ট যে, তিনি মনে করেন যোগ্য অভিনেতা হলে কাজের অভাব হওয়ার কথা নয়। একইসঙ্গে টলিপাড়ার ‘ফেভারিটজম’ বা স্বজনপোষণ নিয়ে এক প্রকার তোপ দেগেছেন তিনি।

আরও পড়ুনঃ অদ্বিতীয়ার বুদ্ধির কাছে হেরে গিয়ে শেষমেশ শিশু অপহরণ! রক্তিমের হিং’স্রতা পৌঁছালো শেষ পর্যায়ে! দুর্ধর্ষ আজকের পর্ব

বর্তমানে এই গোটা ইস্যুকে কেন্দ্র করে দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া। একদিকে যখন প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব অধিকাংশ শিল্পী, সেখানে ভিভান বনাম রানা সরকারের এই তরজা বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। রাহুলের মৃত্যুর তদন্ত এবং টলিউডের কর্মপরিবেশ নিয়ে যখন মূল লড়াই চলছে, তখন অভিনেতার এই পোস্ট এবং পরিচালকের পালটা কটাক্ষ টলিপাড়ার অন্দরের ফাটলকেই যেন বারবার প্রকাশ্যে নিয়ে আসছে।

Back to top button