‘আগে তো জিতুক, তারপরে কাজ দেখাক’ ‘কাজ না দেখালে কাউকে ভালো বলা মুশকিল…’ রাজনীতিতে তারকাদের প্রবেশ নিয়ে মুখ খুললেন দেবিকা মুখোপাধ্যায়! কোয়েল মল্লিককে নিয়ে কি বললেন পর্দার “ছোটবউ”?

অভিনয় জগতের অনেক পরিচিত মুখ এখন রাজনীতিতেও নিজেদের জায়গা তৈরি করার চেষ্টা করছেন। এই প্রবণতা নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে তা আরও বেশি চোখে পড়ছে। এই পরিস্থিতিতেই নিজের মতামত জানালেন ‘ছোটবউ’ খ্যাত অভিনেত্রী দেবিকা মুখোপাধ্যায়। সহকর্মীদের রাজনৈতিক যাত্রা নিয়ে তিনি খোলামেলা কথা বলেছেন।

বিশেষ করে অভিনেত্রী কোয়েল মল্লিকের রাজনীতিতে আসা প্রসঙ্গে দেবিকা খুবই ইতিবাচক মন্তব্য করেন। তাঁর কথায়, কোয়েল একজন ভীষণ ভালো মানুষ এবং দায়িত্ব পেলে নিশ্চয়ই তা মন দিয়ে পালন করবেন। তিনি বিশ্বাস করেন, যে কাজই কোয়েল হাতে নিন না কেন, সেখানে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন।

অন্যদিকে, আসন্ন বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে অভিনেত্রী পাপিয়া অধিকারীর নাম ঘোষণা হওয়া নিয়েও মত প্রকাশ করেন দেবিকা। তিনি বলেন, পাপিয়া দীর্ঘদিন ধরে নিজের লড়াই চালিয়ে যাচ্ছেন এবং তাঁরও ভালো কাজ করার ক্ষমতা রয়েছে।

দেবিকার মতে, বর্তমান সময়ে শুধুমাত্র জনপ্রিয়তা দিয়ে কিছু হয় না। মানুষ এখন কাজ দেখতে চায় এবং সেই অনুযায়ীই বিচার করে। তাই রাজনীতিতে সফল হতে গেলে প্রত্যেককেই নিজের কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে বলে মনে করেন তিনি।

আরও পড়ুনঃ ‘ইচ্ছে করে এসব করে যাতে কেউই কান সরাতে না পারে!’ ‘উনি তো হাতে মাথা কা’টেন…’ টলিউডেই রাজনীতি! ক্ষমতার চোখ রাঙানি নিয়ে অকপটে চন্দন সেন!

তিনি আরও বলেন, নির্বাচনে জয় পাওয়াই শেষ কথা নয়, আসল পরীক্ষা শুরু হয় তার পরেই। মানুষের প্রত্যাশা পূরণ করতে পারলেই একজন জনপ্রতিনিধি সত্যিকারের সফল হন। দেবিকার এই বক্তব্যে বর্তমান সময়ের রাজনৈতিক বাস্তবতার স্পষ্ট প্রতিফলন দেখা যায়।

Back to top button