‘বাংলা ইন্ডাস্ট্রি বড় হতে পারবে না’, খাদান হিট হওয়ার পরেও ইন্ডাস্ট্রি নিয়ে কিসের ক্ষোভ দেবের?

গত ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে দেব (Dev Adhikari) এবং যিশু সেনগুপ্ত (Jishu Sengupta) অভিনীত খাদান (Khadaan)। মাত্র দু দিনেই দু কোটি টাকার বেশি ব্যবসা করেছে এই ছবি। তারপর থেকেই শোনা যাচ্ছে দেবের হাত ধরেই হয়তো আবার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেই পুরনো আবেগ আমেজ ফিরে আসবে। কারণ খাদানের এই জনপ্রিয়তা দেখে সত্যি মুগ্ধ প্রত্যেকেই। দুদিনে দু কোটি টাকার ব্যবসা শেষ কবে বাংলা ছবিতে হয়েছিল সেটা সত্যি ভাবার বিষয়।

খাদানের পাশাপাশি ওই একই দিনে আরো তিনটি বাংলা ছবি মুক্তি পেয়েছে। কিন্তু সব থেকে বেশি রেষারেষি হচ্ছে রাজ চক্রবর্তী পরিচালিত সন্তান ছবিটি নিয়ে। খাদান এবং সন্তানের মধ্যে রেষারেষি একেবারে চোখে পড়ছে। প্রত্যেকেই বুঝতে পারছি বিভিন্ন সাক্ষাৎকারে তারা একে অপরকে ইঙ্গিত করে কথাবার্তা বলছে। এর আগেও দেব এবং রাজ বিভিন্ন ছবিতে একসঙ্গে কাজ করেছে।

dev khadaan

দেবের ক্যারিয়ারের শুরুর দিকে বেশিরভাগ ছবির পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। কিন্তু শুভশ্রীর সঙ্গে যেদিন থেকে দেবের বিচ্ছেদ হয়েছে এবং রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রী সম্পর্কে জড়িয়েছে তবে থেকে দুজনকে আর একসঙ্গে দেখা যায়নি কাজ করতে। সম্প্রতি এবার খাদান এবং সন্তান মুক্তি পাওয়ার আগে পরে সবসময় রেষারেষি দেখা গিয়েছে দুজনের মধ্যে।

কখনো দেব সন্তান ছবি নিয়ে কিছু বলছে, আবার কখনো রাজ খাদান ছবি নিয়ে কিছু বলছে। একে অপরের মন্তব্য মিলিয়ে সোশ্যাল মিডিয়াতে একেবারে তোলপাড় হচ্ছে। সম্প্রতি খাদান ছবির প্রমোশনে গিয়ে দেব সাক্ষাৎকারে এমন এক কথা বললেন যা শুনে প্রত্যেকেই বুঝতেই পারছেন কাকে ইঙ্গিত করে অভিনেতা এমন মন্তব্য করেছেন।

আরও পড়ুনঃ ২৫ বছরের বৈবাহিক জীবন কাটিয়ে ফের বিয়ের পিঁড়িতে টোটা রায় চৌধুরী! জানেন পাত্রীর পরিচয়?

দেবের কথায় “এই ইন্ডাস্ট্রি কোনদিনও বড় হতে পারবে না। কারণ আমরা নিজেরাই নিজেদের শত্রু। কেউ কম প্রমোশন করলে তাকে নিয়ে ট্রোল করা হচ্ছে, কেউ বেশি প্রমোশন করলে বলা হচ্ছে তার ছবি ফ্লপ, তাই সে বেশি প্রোমোশন করছে। এভাবে তো চলতে পারে না।” আর দেবের এই বক্তব্য শুনে বোঝা যাচ্ছে অভিনেতা কারো নাম না করে কার দিকে ইঙ্গিত করতে চাইলেন।

Back to top button