ভোটগণনার সকালেই বিরাট দুঃসংবাদ! দেবের বাড়িতে শোকের ছায়া! প্রিয়জনের প্রয়াণে শোকস্তব্ধ অভিনেতা!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনার উত্তেজনার মধ্যেই অভিনেতা দেব (Dev)-এর ব্যক্তিগত জীবনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সোমবার সকালেই তাঁর পরিবারে আসে এক কষ্টের খবর। আচমকা এই ঘটনায় মন ভেঙে গিয়েছে অভিনেতার।
দক্ষিণ কলকাতার South City আবাসনে দেবের সঙ্গে থাকত তাঁর দুই অত্যন্ত প্রিয় সঙ্গী। তাদের তিনি পরিবারের সদস্যের মতোই দেখতেন। দীর্ঘদিন ধরে এই দুই সঙ্গী দেবের জীবনের আনন্দের বড় অংশ হয়ে উঠেছিল।
সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে নিজের কষ্টের কথা জানান দেব। আবেগঘন বার্তায় তিনি লেখেন, জীবনের সেরা উপহার হারানোর বেদনা ভাষায় প্রকাশ করা কঠিন। সেই পোস্ট দেখেই অনুরাগীরা বুঝতে পারেন, অভিনেতার জীবনে বড় ক্ষতি নেমে এসেছে।
দেব মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে তাদের ছবি ও ভিডিও শেয়ার করতেন। বিদেশ সফর বা কাজের ব্যস্ততা শেষে বাড়ি ফিরলে দরজার সামনে দাঁড়িয়ে আনন্দে তাকে স্বাগত জানানোর মুহূর্তও তিনি পোস্ট করেছিলেন। সেইসব দৃশ্য ভক্তদের কাছেও খুব জনপ্রিয় ছিল।
আরও পড়ুন: ছেলে কেশবের ৫ বছর পূর্ণ হতেই বড় সিদ্ধান্ত, ব্যবসায়িক ব্যস্ততা সামলে ফের ক্যামেরার সামনে প্রধান চরিত্রে মধুবনী গোস্বামী!
শেষ পর্যন্ত জানা যায়, দেবের প্রিয় পোষ্য কুকুর লাকি আর নেই। ‘Kidnap’ ছবির গানের মহড়াতেও তাকে দেখা গিয়েছিল। ভোটের ফল ঘিরে ব্যস্ত দিনের মাঝেও এই খবরে অনুরাগীরা শোকপ্রকাশ করেছেন।

