‘আমি একটা মরা ছবি রিলিজ করেছি…’ হঠাৎ ধুমকেতু নিয়ে বিস্ফোরক দেব! “ধুমকেতু মরা ছবি” কেন এমন বললেন অভিনেতা?

এই মুহূর্তে বক্স অফিসে রমরমিয়ে চলছে ধূমকেতু। কৌশিক গাঙ্গুলির (Koushik Ganguly) পরিচালনায় ছবি মুক্তির আগে থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছিল। দশ বছর পর মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রী (Dev-Subhashree) অভিনীত এই ছবি। সেই কারণেই দর্শকের মনে এই ছবি নিয়ে টানটার উত্তেজনা ছিল প্রথম থেকে। ছবি মুক্তির পর থেকে তো একের পর এক তর্ক বিতর্ক লেগেই রয়েছে এই ছবিকে ঘিরে।

দেবের প্রযোজনা ব্যানার দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস আরও জানিয়েছে, ছবিটি দ্বিতীয় দিনে কোনও বাংলা ছবির জন্য একদিনে সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ডও তৈরি করেছে। যেহেতু দীর্ঘ দশ বছর পর আবার দেব শুভশ্রীকে পর্দায় দেখতে পাবেন দর্শক সেই জন্যই রিলিজের প্রথম দিন থেকে হাউজফুল ছিল এই ছবি। এখনো পর্যন্ত এই ছবি কয়েক কোটি টাকা উপার্জন করেছে।

কিন্তু এবার এই ছবিকে মরা ছবি বলে তকমা দিলেন অভিনেতা দেব নিজে। দেবের মুখে এমন কথা শুনে অবাক হয়েছেন প্রত্যেকেই। এক সাক্ষাৎকারে দেব নিজে জানিয়েছেন একটি মরা ছবিকে রিলিজ করেছেন তিনি। কিন্তু হঠাৎ করে কেন এমন কথা বললেন অভিনেতা? ভক্তদের মনে এভাবে আঘাত দিয়ে কি এই কথাটা বলার উচিত হয়েছে দেবের?

আসলে ধুমকেতু রিলিজ হওয়ার পর থেকেই নানান তর্ক বিতর্ক লেগে রয়েছে সোশ্যাল মিডিয়া ঘিরে অনেকেই অনেক রকম মতামত জানিয়েছেন নিজেদের অনেকেই ছবিতে দেবে শুভশ্রীর এই জুটিকে পছন্দ করেন নি। তার কারণ এই ছবিকে মরা ছবির তকমা দিয়েছেন দেব। দেব বলেন, ‘আমার সব থেকে বেশি ভয় ছিল আমি একটা মরা ছবিকে রিলিজ করতে যাচ্ছি।’

আরও পড়ুনঃ মিঠিকে স্বাভাবিক জীবনে ফেরাতে নতুনের দোরগোড়ায় কমলিনী! সাহায্য করতে গিয়ে মিঠির জীবনে বিপদ ডেকে আনলো নতুন!

দেব সাক্ষাৎকারে আরো বলেন, ‘যেখানে আমার রঘু ডাকাত রয়েছে আগে আমার খাদান রিলিজ হয়েছে সেখানে আমার টার্গেট ছিল ধূমকেতুকে রিলিজ করা। কারণ রঘু ডাকাতের ট্রেলার ইতিমধ্যে সবাই দেখে নিয়েছে। জানে রঘু ডাকাত একটা বড় সিনেমা। সেখানে অনেক রিস্ক নিয়ে ধূমকেতুর মতো একটু মরা ছবি আমরা রিলিজ করেছি। কিন্তু আমি সাহসটা নিয়েছি এবং নিজেকে বুঝিয়েছি যে আমি এই সিনেমাটা বিক্রি করব। দর্শক যাতে বুঝতে পারে এটা খাদান এবং রঘু ডাকাতের থেকে কোন অংশে কম নয়।’

Back to top button