‘আমার থেকে উপরে আর কেউ উঠতে পারবে না…পাবলিককে টাকা খাইয়ে ইচ্ছে করে আমার ছবির বদনাম করা হয়েছে!’- মুখ খুললেন সুপারস্টার দেব!

বর্তমান সময় টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির সুপারস্টার বলতে প্রথমেই যার নাম উঠে আসে তিনি হলেন সকলের প্রিয় অভিনেতা দেব অধিকারী (Dev Adhikari)। দীর্ঘ কয়েক বছর ধরেই টলিউড ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছে দেব। দেবের অভিনয়ের তালিকায় যেমন পাগলু, খোকাবাবুর মত ছবি রয়েছে তেমনি রয়েছে প্রধান, টনিক, চাঁদের পাহাড়ের মত একাধিক ছবিও রয়েছে। মোট কথা কমার্শিয়াল ছবির হাত ধরে উঠে এসে বর্তমানে বিভিন্ন রকম চরিত্রে দেবকে অভিনয় করতে দেখতে পাচ্ছি আমরা।

দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে দেবের ২০ বছর হয়ে গেল। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজ দেব সকলের মনে এই জায়গাটা তৈরি করতে পেরেছে। একের পর এক ছবিতে অভিনয় করছেন বর্তমানে। খুব অল্প ব্যবধানে দেবের দুটি ছবি বক্স অফিসে মুক্তি পেয়েছে। ধূমকেতু এবং রঘু ডাকাত এখনো রমরমিয়ে চলছে বক্স অফিসে।

dev

নিজের অভিনয় গুণে এখন দর্শকের মুখে মুখে তার নাম ছড়িয়ে রয়েছে। এছাড়াও দেব খুব সহজেই সাধারণ মানুষকে আপন করে নিতে পারে। তার ভক্তদের কখনো নিরাশ করে না অভিনেতা। সেই কারণেও সকলের কাছে তার সুনাম রয়েছে। যদিও মাঝেমধ্যে বেশ কিছু কারণে বিতর্কের মুখে পড়ে দেব। তবে সেসব কে খুব একটা বেশি পাত্তা দেন না অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের পাওয়া না পাওয়া চড়াই উৎরাই নিয়ে মুখ খুলেছেন তিনি।

dev

সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয় এই যে সকলে এখন বাংলা ছবির পাশে দাঁড়ানোর কথা বলছে আবার রঘু ডাকাত নিয়ে এত নেগেটিভিটি ছড়াচ্ছে এই বিষয়টা অভিনেতা কিভাবে দেখেন। দেব বলেন, ‘আমি দেখি না কে কি বলল কে কি ভাবল আমি শুধু নিজের কাজটুকু করে যাই। আমার কাজ প্রমোশন করা মানুষের কাছে পৌঁছে দেওয়া। সকলকে অনুরোধ করা ছবিটা দেখতে আসার জন্য। আমি সেইটুকু করছি, আমি যদি নিজেকে নিয়ে থাকি তাহলে আমি কি করে কাজ করবো। আর অন্যের পাতে কি খাবার পড়ে আছে সেটা দিয়ে আমার পেট ভরবে না। তাই আমার পাতে কি খাবার আছে সেটা আমাকে দেখতে হবে। আমি একদমই ফোকাস আমি কি চাই সেটা নিয়ে। কে কি বলছে কে কি নেগেটিভিটি ছড়াচ্ছে তাতে আমার কিছু যায় আসে না কারণ তাদের জন্য আমি ছবিটা বানাইনি।’

আরও পড়ুনঃ ঋষির উপর বদলা নিতে ব্যানার্জি কোম্পানিতে যোগ দিলো উজি! দিদির অজান্তে নতুন বিপদ বয়ে আনলো সে! দুর্ধর্ষ আজকের পর্ব

এছাড়াও অভিনেতার কাছে জানতে চাওয়া হয় অভিনেতা এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে তার চেয়ে আর কেউ উপরে উঠতে পারবে না। এই নিয়ে কি বলতে চান তিনি। দেব কথাটা সমর্থন করে বলেন, ‘আমি যেখানে এখন রয়েছি সেখান থেকে আর উপরে ওঠা যায় না। নিচে পড়ে যেতে পারি আমি। পড়ে গেলে প্রচুর লাগবে, প্রচুর কষ্ট হবে। তাই আমি সেই জায়গাটা ধরে রাখতে চাই। এই সেটা কতটা কঠিন সেটা আমি বলে বোঝাতে পারবো না। এখানে সাফল্য আছে, মুখ থুবড়ে পড়া আছে, চড়াই উতরাই সব কিছুই আছে। আমার লড়াইটা বেঁচে থাকার লড়াই টিকে থাকার লড়াই।’

Back to top button