বারবার বারণ করা সত্ত্বেও অভিনেত্রীর জন্মদিনে একি করলেন স্বস্তিকা! দেবপ্রিয়ার কোন বারণ মানলেন না পর্দার দীপা! তার কান্ড দেখলে চমকে যাবেন আপনিও!

স্টার জলসার (Star jalsha) পর্দার জনপ্রিয় এবং দীর্ঘদিন ধরে চলা ধারাবাহিক গুলির মধ্যে একটি হলো অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। দীর্ঘ তিন বছর ধরে এই ধারাবাহিকটি চলছে স্টার জলসার পর্দায়। এতগুলো বছর এই ধারাবাহিকে বহু চরিত্রের আগমন হয়েছে ইতিমধ্যেই। ধারাবাহিকটিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো সোনা এবং রুপার চরিত্র। সোনা এবং রুপা চরিত্র ছোটবেলা থেকে তাদের বড়বেলা সবকিছুই দেখানো হচ্ছে ধারাবাহিকটিতে। ধারাবাহিক এই দুটি চরিত্রে মাঝে অভিনয় করেছিলেন অভিনেত্রী দেবপ্রিয়া বসু (Debopriya Basu) এবং অভিনেত্রী সায়না চ্যাটার্জি (Sayna Chatterjee)।
অভিনেত্রী দেবপ্রিয়া বসু অভিনয় জগতে বেশ কিছুদিন হল কাজ করছেন। এর আগেও বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। অভিনেত্রীর বাবা এবং দিদিও ধারাবাহিক জগতের সঙ্গে যুক্ত। বাবা এবং দিদির পরিচয়কে পাশে রেখেই নিজের অভিনয়ের দক্ষতায় সকলের মন জয় করেছে। গত ১৫ই এপ্রিল ছিল অভিনেত্রীর শুভ জন্মদিন। আর সেই জন্মদিনেই ঘটে গেল এক প্রত্যাশিত ঘটনা।
দেবপ্রিয়ার জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অনেক অভিনেতা অভিনেত্রীরা। উপস্থিত ছিলেন অভিনেত্রী স্বস্তিকা, প্রারব্ধি সহ আরো অনেকে। আর সেই জন্মদিন পার্টিতেই অভিনেত্রীর অমতে ঘটে গেল এক বিচ্ছিরি ঘটনা। যা নিয়ে বেশ বিরক্ত দেবপ্রিয়া। কিন্তু কি এমন ঘটেছিল পার্টিতে যার জন্য অভিনেত্রী বিরক্ত।
ঐদিনের ঐ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। সেখানেও দেখা গিয়েছে অভিনেত্রী ভীষণ বিরক্ত এবং অস্বস্তি প্রকাশ করছিলেন। হঠাৎ করে অভিনেত্রীর বারণ সত্ত্বেও স্বস্তিকা অর্থাৎ পর্দার দীপা এমন একটা কান্ড ঘটিয়ে বসবে সেটা কেউই কল্পনা করতে পারেনি। স্বস্তিকাকে বারবার না করা সত্ত্বেও দেবপ্রিয়ার বিরুদ্ধে গিয়ে তিনি এই কাজ করেন আর এমন অপ্রত্যাশিত ঘটনা সত্যি আশা করেননি কেউ।
আর পড়ুনঃ সুপারস্টার জিতের হাত ধরে ‘প্রেমী’ ছবিতে আত্মপ্রকাশ! প্রথম ছবিতেই মিলেছিল বিরাট সাফল্য! কেরিয়ারের মধ্য গগনে হঠাৎ কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী চন্দনা শর্মা?
ভিডিওটিতে দেখা যায় অভিনেত্রী স্বস্তিকাকে জোর করে দেবপ্রিয়ার হাত ধরে টানাটানি করছে, তার নাকে কেক লাগানোর জন্য। আর দেবপ্রিয়া যথাসাধ্যভাবে স্বস্তিকার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছে। বারবার স্বস্তিকাকে বারণ করছে এমন কাজ না করতে। কিন্তু দেবপ্রিয়ার কোন কথাই শোনে না স্বস্তিকা। জোর করে তার নাকে কেক লাগিয়ে দেয়। যদিও এই ঘটনাটা পুরোটাই মজার ছলে ঘটেছে। জন্মদিনে গালে নাকে কেক লাগালো বর্তমানে ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে আর সেটাই মজার ছলে ঘটেছে দেবপ্রিয়ার জন্মদিনে।

