‘ওটা কিন্তু আর এক রকম নেই…কারো কোমর এত পাতলা হতে পারে?’ ঋতুপর্ণার কোমর নিয়ে চিরঞ্জিতের অদ্ভুত মন্তব্য! কি বললেন অভিনেতা?

বাংলা চলচ্চিত্র (Tollywood) জগতের ইতিহাসে চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty) এবং ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) দুজনেই উজ্জ্বল নক্ষত্র। নব্বইয়ের দশক থেকে শুরু করে পরবর্তী দীর্ঘ সময় জুড়ে এই দুই তারকা বাণিজ্যিক ও সমান্তরাল উভয় ধারার ছবিতেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। তাদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের উপহার দিয়েছে অসংখ্য ব্লকবাস্টার ছবি।

নব্বইয়ের দশকে বাংলা অ্যাকশন ধর্মী ছবিতে তার একচ্ছত্র আধিপত্য ছিল। ‘বেদের মেয়ে জোছনা’, ‘প্রতীক’, এবং ‘বাবার আশীর্বাদ’-এর মতো ছবিতে তার অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। তিনি যেমন রাগী যুবক হিসেবে পর্দায় কাঁপিয়েছেন, তেমনি ‘বাড়িওয়ালি’র মতো সিনেমায় তার অভিনয় প্রতিভার গভীরতা বুঝিয়ে দিয়েছেন। অন্যদিকে, ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলা ছবির এমন এক স্তম্ভ যিনি দশকের পর দশক ধরে ইন্ডাস্ট্রিতে নিজের আধিপত্য বজায় রেখেছেন। গ্ল্যামারাস রোলের পাশাপাশি ঋতুপর্ণা নিজেকে ভেঙেছেন ঋতুপর্ণ ঘোষ বা অপর্ণা সেনের মতো সৃজনশীল পরিচালকদের ছবিতে। ‘দহন’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার জয় তার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন।

চিরঞ্জিত এবং ঋতুপর্ণা জুটি বেঁধে যখনই পর্দায় এসেছেন, দর্শক মুগ্ধ হয়েছে। ‘সিঁদুরের অধিকার’, ‘সংসার সংগ্রাম’, এবং ‘ভাগ্যদেবতা’-র মতো অসংখ্য সুপারহিট ছবি তারা উপহার দিয়েছেন। চিরঞ্জিতের বলিষ্ঠ ব্যক্তিত্বের বিপরীতে ঋতুপর্ণার সাবলীল অভিনয় এবং প্রাণবন্ত উপস্থিতি এক অনন্য মাত্রা যোগ করত। বাণিজ্যিক ছবির সেই স্বর্ণযুগে তাদের জুটির ছবি মানেই ছিল হাউজফুল প্রেক্ষাগৃহ।

কিন্তু এবারে এককালের সহ অভিনেত্রী সম্পর্কে ক্যামেরার সামনে এক মন্তব্য করে বসলেন অভিনেতা। ঋতুপর্ণার সামনেই ঋতুপর্ণা সম্পর্কে এমন এক মন্তব্য করলেন চিরঞ্জিত যার কারণে অনেকেই তাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। আসলে দীর্ঘদিন একসঙ্গে কাজ করার সুবাদে চিরঞ্জিত চক্রবর্তী এবং ঋতুপর্ণা সেনগুপ্তের মধ্যে সম্পর্কটা বেশ বন্ধুত্বপূর্ণ এবং খোলামেলা। তবে সম্প্রতি একটি অনুষ্ঠানে ঋতুপর্ণাকে নিয়ে চিরঞ্জিতের করা একটি মন্তব্য সমাজমাধ্যমে বেশ শোরগোল ফেলেছে।

আরও পড়ুনঃ অটোগ্রাফ নিতেও চাই টাকা! ফ্রেন্ড রিকোয়েস্টেও মোটা অঙ্কের দান! শিলাজিতের এই ব্যবসায় লুকিয়ে কোন উদ্দেশ্য?

সাক্ষাৎকারে চিরঞ্জিত প্রকাশ্যেই জানান, সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি নাচের ভিডিও দেখছিলেন। সেই ভিডিও দেখা চলাকালীন তিনি হঠাৎই ঋতুপর্ণার শারীরিক গঠন, বিশেষ করে তাঁর কোমর দেখে চমকে ওঠেন। চিরঞ্জিত দাবি করেন, তিনি ভাবতেই পারেননি যে কোনো অভিনেত্রীর কোমর এতটা পাতলা বা ‘জিরো ফিগার’ হতে পারে। চিরঞ্জিত সম্পূর্ণ রসিকতার ছলে এবং সেই সময়ের ‘পারফেক্ট’ নায়িকাসুলভ চেহারার প্রশংসা করতেই কথাটি বলেছিলেন।

Back to top button