নতুন বছরের শুরুতেই এমন বিশ্রী ঘটনার সম্মুখীন নায়ক! ভেঙে পড়লেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়!

আবারো দুঃসংবাদ নেমে এলো জনপ্রিয় অভিনেতার (Famous Actor) জীবনে। চলতি বছরে একের পর এক খারাপ খবর লেগেই রয়েছে। বছরের শুরু থেকেই অনেক দুর্ঘটনার খবর পেয়েছি আমরা। বিভিন্ন অভিনেতা অভিনেত্রীর মৃত্যু সংবাদ পাওয়া গেছে, অনেকের জীবনেই নেমে এসেছে বড় দুর্ঘটনা। এবারে সেরকমই জনপ্রিয় অভিনেতার জীবনে ঘটে গেল একটি দুর্ঘটনা। জনপ্রিয় অভিনেতার জীবনে এমন একটা দিন কেউই আশা করেননি।
কেউ ভাবতেই পারেননি অভিনেতার সাথে এমন একটা ঘটনা ঘটতে পারে। অভিনেতার ভক্তরা তো বেশ ভেঙ্গে পড়েছেন এই ঘটনায়। ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় তিনি। অভিনেতার সাথে এই দুর্ঘটনার কথা জানতে পেরে শোকস্তব্ধ গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি। অভিনেতা নিজেও বেশ ভেঙে পড়েছেন এই ঘটনায়।
দুর্ঘটনা ঘটেছে টলিউডের জনপ্রিয় অভিনেতা বিক্রম চ্যাটার্জির সঙ্গে। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে অভিনেতার আগামী ছবি অমর সঙ্গী। এই প্রথমবার ছবিতে অভিনেতার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার। কিন্তু ছবি মুক্তির আগেই অভিনেতার জীবনে এমন একটা বাজে ঘটনা ঘটে যাবে সেটা কেউই আশা করেননি।
আগামী ৩১ জানুয়ারি এই ছবি মুক্তি পাবে বক্স অফিসে। তার আগেই বিক্রম চট্টোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট নজর কাড়ল সকলের। মাটিতে পড়ে রয়েছে তাঁর আগামী সিনেমা ‘অমর সঙ্গী’র বেশ কিছু পোস্টার। সেই দৃশ্য দেখেই সোশ্যাল মিডিয়াতে দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা।
বিক্রম সোশ্যাল মিডিয়ায় ছেঁড়া পোস্টারের ছবি-সহ লিখেছেন, ‘আমাদের অনেকটা রক্ত, ঘাম মিশে রয়েছে এই সিনেমা তৈরির সঙ্গে। হয়তো বেশ কিছুটা স্বপ্নও। কলকাতা শহরের নানা জায়গায় পোস্টার লাগানো হয়েছে। অথচ, বেশ কিছু জায়গায় এই দৃশ্য। অদ্ভুত ভাবে শুধু আমাদেরই পোস্টারগুলো নির্মম ভাবে ছিঁড়ে রাস্তায় ফেলা হয়েছে। আপনারা রাস্তায় সিনেমার পোস্টার দেখতে পাবেন কি না জানি না। কিন্তু, ‘অমর সঙ্গী’ দেখতে পাবেন সিনেমা হল-এ ৩১ জানুয়ারি থেকে।’
অভিনেতা আরো বলেন ‘যে কোনও সিনেমা তৈরির পিছনে প্রযোজকের অনেকখানি ইনভেসমেন্ট থাকে। পোস্টার ছাপা তার মধ্যে অন্যতম। অনেকগুলো টাকা খরচ করা হয় প্রচারের জন্য। এই সিনেমার ক্ষেত্রেও কলকাতা-সহ বিভিন্ন প্রান্তে পোস্টার লাগানো হয়েছে। কিন্তু, সেগুলো যদি একদিনের মধ্যে এ ভাবে ছিঁড়ে ফেলা হয়, তাহলে তো খারাপ লাগবেই। খুব স্বাভাবিক ভাবেই কিছুটা রাগ, কষ্টও হচ্ছে। আমরা যে বাজেটে কাজ করে থাকি, তাতে প্রযোজককে তো এই পুরো জিনিসটা নতুন করে করতে বলতে পারি না। সেটা তো সম্ভব নয়। কে বা কারা কেন করেছেন, সেটা বলতে পারব না। আসলে কারণটা আমারও বোঝার ক্ষমতার বাইরে।’
আরও পড়ুনঃ এবার ফুলকির পাল্টা চ্যালেঞ্জে কুপোকাত শালিনী! মিডিয়ার সামনে শালিনীকে সর্ষে ফুল দেখিয়ে দিল ফুলকি!
‘লেক গার্ডেন্স ব্রিজ থেকে নামার পথে দেখলাম পুরো মাটিয়ে ছড়িয়ে রয়েছে। দক্ষিণ কলকাতায় বেশ কিছু জায়গায় একই অবস্থা। খুব খারাপ লাগছে। বেশ কয়েক মাস ধরে এত ভালো ভালো বাংলা সিনেমা চলছে। আমি এই ইন্ডাস্ট্রির একজন হিসেবে খুবই গর্বিত। এ ভাবেই তো আমাদের এগিয়ে যেতে হবে। তাই বুঝতে পারছি না কেউ কেন এটা করল।’ তবে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে দর্শকের কাছে একটাই বার্তা পৌঁছে দিতে চান বিক্রম। ‘পোস্টার ছিঁড়ে ফেললেও, সিনেমা হল-এ দর্শক দেখতে পাবেন ‘অমর সঙ্গী’। কোনও রকম দ্বিধা যেন কারও মনে তৈরি না হয়।’

