বিয়ে হবে না…” আলাদা হলেন অর্ণব-ইপ্সিতা! নায়িকার সঙ্গে আংটি বদলের ছবি ডিলিট করলেন অর্ণব

অভিনয় জগৎ থেকে ভালোবাসায় জড়িয়েছিলেন দুজনে। অনস্ক্রিন ভালোবাসা গড়িয়েছিল বাস্তবে। তাঁরা দুজন অভিনেত্রী ঈপ্সিতা মুখার্জি (Ipshita Mukherjee) ও অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee)। তবে অবশেষে সেই সম্পর্কে টানলেন ইতি। সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে স্বীকার করে নিলেন, সম্পর্ক গড়িয়েছে বিচ্ছেদ পথে।
আলাদা হলেন অর্ণব-ঈপ্সিতা!
২০২২ সালের জানুয়ারি মাসে আইনি বিয়ে আর মালাবদল সেরেছিলেন টলিপাড়ার তারকা জুটি অর্ণব-ঈপ্সিতা। ধারাবাহিকের হাত ধরেই দুজনার কাছাকাছি আসা। যদিও পর্দায় একে অপরের বিপরীতে অভিনয় করেননি জুটি। তাঁদের ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে প্রকাশ্যে আসে দুজনের সম্পর্কের কথা। সেই থেকেই শুরু চর্চা।
আলোচনায় সিলমোহর দিয়ে বিয়ের ঘোষণা করেন তারকা জুটি অর্ণব -ঈপ্সিতা। ২০২২ সালে আংটি-বদলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান তাঁরা। স্বীকার করে নেন সর্ম্পকের কথাও। বিয়ের আভাস দিয়েছিলেন জুটি। তবে এখন সেসব অতীত। ইপ্সিতার সঙ্গে দূরত্বে নায়ক। মুছলেন অতীতের সমস্ত স্মৃতি।
নিজের প্রোফাইল থেকে ঈপ্সিতার সঙ্গে থাকা সমস্ত ঘনিষ্ঠ ছবি মুছে দিলেন অর্ণব। আংটি বদলের ছবিও মুছে ফেলেছেন অভিনেতা। অনেকদিন ধরেই জুটির একে অপরের প্রতি দূরত্বের খবর চারিদিকে আলোচিত হচ্ছিল। অনুরাগীরা তবুও আঁচ করেছিলেন, মান-অভিমান ভেঙেছে অর্ণব ও ইপ্সিতার। দুজনের সামাজিক বিয়ে খুব শীঘ্রই বলে খবর পাওয়া যাচ্ছিল।
আরও পড়ুন: ধীরে ধীরে দ্বিতীয় গুড্ডি হয়ে উঠছে রাই! লেখিকার অদ্ভুত গল্পে গা’লা’গা’লি খাচ্ছে নায়িকা!
তবে সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন অভিনেতা। নিজের বিয়ের প্রসঙ্গে তিনি বললেন, ইপ্সিতার সঙ্গে তাঁর বিয়ে হবে না। কারণ তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই দুজনের জুটি খুব চর্চিত ছিল। ইতোমধ্যে সম্পর্ক ভাঙার খবর চারিদিকে ছড়িয়ে পড়তে মন খারাপ ইপ্সিতা অর্ণব অনুরাগীদের।

