২০২৬-এ আবার প্রত্যাবর্তন! তিনটি বিয়ে ও এক পরকীয়ায় বাঁধা অভিনেতার জীবন! ফিরছেন অর্জুন চক্রবর্তী!

টানা ছয় বছরের বিরতির পর নতুন বছরে একেবারে চমক নিয়েই ফিরছেন বর্ষীয়ান অভিনেতা অর্জুন চক্রবর্তী। ভরা শীতের মরসুমে শীতঘুম ভেঙে আবার ক্যামেরার সামনে দাঁড়াতে চলেছেন তিনি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় উইন্ডোজ প্রযোজনার নতুন ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। সব ঠিক থাকলে আগামী চার জানুয়ারি থেকেই ছবির শুটিং শুরু হবে। দীর্ঘ সময় পরে এমন একটি চরিত্র পেয়েই ফের অভিনয়ে ফিরতে রাজি হয়েছেন অভিনেতা।

এই ছবিতে অর্জুন চক্রবর্তীর চরিত্র এক জমিদার বাবুর। ইতিমধ্যেই তাঁর লুক সেট হয়েছে। ধুতি পাঞ্জাবি ছড়ি হাতে রাজকীয় সাজে দেখা যাবে তাঁকে। চরিত্রের বয়স অভিনেতার বাস্তব বয়সের কাছাকাছি হওয়ায় অভিনয়ের জায়গাটা আরও বাস্তবধর্মী হবে বলেই মনে করছেন অনেকে। আনন্দবাজার ডট কমকে অভিনেতা জানিয়েছেন বহু দিন পর আবার লুক সেট হওয়াটা তাঁর কাছে আবেগের। নতুন বছরের শুরুতেই শুটিং মানেই তাঁর কাছে নতুন জীবন।

অভিনেতা নিজেই জানালেন ইচ্ছে করেই তিনি এত দিন বিরতিতে ছিলেন। বরাবর ভালো গল্প আর শক্তিশালী চরিত্রে অভিনয় করতেই পছন্দ করেছেন তিনি। তাই শুধুমাত্র পর্দায় থাকার জন্য কোনও কাজ গ্রহণ করেননি। নন্দিতা ও শিবপ্রসাদের সঙ্গে তাঁর বন্ধুত্ব দীর্ঘ তিরিশ বছরের। এত দিনের পরিচয়ের পর এই প্রথম একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা। গল্প শোনার পর আর না বলতে পারেননি অর্জুন।

এই ছবিতে তাঁর চরিত্র যথেষ্ট রঙিন বলেই জানা যাচ্ছে। পর্দায় তাঁর দুটো বিয়ে হয়েছে এবং তৃতীয়বার বিয়ের প্রস্তুতিও চলছে। পাশাপাশি রয়েছে এক পরকীয়ার সম্পর্কও। দুই স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন রাইমা সেন ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়। কনীনিকা নিয়মিত ছোট পর্দার সঞ্চালনায় ব্যস্ত থাকলেও এই গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য সময় বের করেছেন। একই দিনে তাঁরও লুক সেট হয়েছে।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! বছরের শেষে আনন্দের মাঝেই শোক! প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়লেন বরুণ ধাওয়ান!

নন্দিতা ও শিবপ্রসাদের ছবিতে বর্ষীয়ান অভিনেতাদের আলাদা গুরুত্ব বরাবরই চোখে পড়ার মতো। এর আগে তাঁদের ছবিতে দীপঙ্কর দের মতো অভিনেতার অভিনয়ে ফেরা দর্শকদের প্রশংসা পেয়েছে। সেই ধারাবাহিকতায় অর্জুন চক্রবর্তীর প্রত্যাবর্তন নিঃসন্দেহে আলাদা মাত্রা যোগ করবে এই ছবিতে। তিনটি বিয়ে ও জটিল সম্পর্কের এই গল্পে তাঁর অভিনয় দর্শকদের কতটা মুগ্ধ করে এখন সেটাই দেখার।

Back to top button