মাধ্যমিকে দুর্দান্ত ফল সারেগামাপা খ্যাত আরাত্রিকার! গান আর পড়াশোনা দুই সামলে পরিবারের মুখ উজ্জ্বল করলেন ছোট্ট কমরেড!

শুক্রবার প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। প্রথম বড় বোর্ড পরীক্ষার রেজাল্ট ঘিরে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছিল পরীক্ষার্থীদের মধ্যে। এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন সারেগামাপা খ্যাত আরাত্রিকা সিনহা। গানের মঞ্চে নিজের প্রতিভা আগেই প্রমাণ করেছিলেন তিনি, এবার ভালো ফল করে নজর কাড়লেন পড়াশোনাতেও।

ফল প্রকাশের পর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট করেন আরাত্রিকা। সেখানে তিনি লেখেন ‘৫০১’। সেই পোস্ট থেকেই স্পষ্ট হয়, মাধ্যমিকে তিনি মোট ৫০১ নম্বর পেয়েছেন। অর্থাৎ প্রায় ৭১ শতাংশ নম্বর নিয়ে প্রথম বিভাগে পাশ করেছেন এই খুদে গায়িকা।

আরাত্রিকার এই সাফল্যে শুভেচ্ছার বন্যা বয়ে যায় নেটমাধ্যমে। অনুরাগীরা কেউ তাঁকে অভিনন্দন জানিয়েছেন, আবার কেউ ভবিষ্যতের জন্য শুভকামনা পাঠিয়েছেন। অনেকেই লিখেছেন, গান এবং পড়াশোনা দুটোতেই যেন আগামী দিনে আরও সাফল্য পান তিনি।

২০২৪ সালে সারেগামাপার ফাইনালে পৌঁছেছিলেন আরাত্রিকা। যদিও ট্রফি জিততে পারেননি, তবে কালিকাপ্রসাদ সম্মান পেয়েছিলেন তিনি। প্রতিযোগিতার জন্য দীর্ঘদিন নিয়মিত পড়াশোনায় সময় দিতে পারেননি। তবুও পরিবার সবসময় তাঁকে গান এবং পড়াশোনা দুটোই একসঙ্গে চালিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছে।

আরও পড়ুনঃ ঝিনুককে বাড়িতে পৌঁছে দিল সম্রাট! প্রথম দেখাতেই ঝিনুক-সম্রাটের রসায়ন কি বদলে দেবে সব হিসাব? দুর্ধর্ষ আজকের পর্ব

এক সাক্ষাৎকারে আরাত্রিকা জানিয়েছিলেন, সারেগামাপা শেষ হওয়ার পর আবার পুরনো রুটিনে ফিরতে তাঁর কিছুটা সময় লেগেছিল। স্কুল, টিউশন এবং রেওয়াজ সবকিছু একসঙ্গে সামলাতে হয়েছে তাঁকে। তবে গান কখনও বন্ধ করেননি তিনি। ইতিমধ্যেই একটি সিনেমায় প্লেব্যাকও করেছেন আরাত্রিকা। এবার ভালো ফলের মাধ্যমে আরও একবার সকলের মন জিতে নিলেন এই তরুণ শিল্পী।

Back to top button