গেরুয়া হ’ট প্যান্ট পড়তেই ধেয়ে এলো কটাক্ষ!’এই বয়সে এসে এ কেমন পোশাক পরেছেন অপরাজিতা?’ চরম কটাক্ষের সম্মুখীন অভিনেত্রী

অপরাজিতা আঢ্য একজন ভারতীয় বাঙালি টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী। নীল সমুদ্রকে ব্যাকগ্রাউন্ড বানিয়ে স্ক্রিন জুড়ে রয়েছেন অপরাজিতা আঢ্য। তাঁর সাদা ঘেরওয়ালা টপ উড়ছে হওয়ার তোরে। আর তার নীচে পরেছেন গেরুয়া হট প্যান্ট। ঊরু থেকে পায়ের পাতা অবধি অনেকটাই উন্মুক্ত অভিনেত্রীর। আর এই আকর্ষণীয় লুকে সমুদ্রপারের বালি ওড়াচ্ছেন পা দিয়ে। কখনও তরতরিয়ে উঠছেন সিঁড়ি বেয়ে। তিনি কতটা খুশি সেটা তার অভিব্যক্তিটির স্পষ্ট।
তার সমুদ্র যাত্রার এই সুন্দর মুহূর্ত গুলিকেই ফ্রেম বন্দী করে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী। আর তার পরই শুরু হয়েছে হাসাহাসি, কটাক্ষ-বান আছড়ে পড়ছে মন্তব্যবাক্সে। ‘পাঠান’ মুক্তির আগেই ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। মাঝে অনেকগুলো দিন পেরিয়ে গেছে। মাঝে এই নিয়ে সমস্ত বিতর্ক ঠাণ্ডা হয়ে গেছিল। তাতে নতুন করে ঘি ঢাললেন অভিনেত্রী অপরাজিতা।
সেই পুরন বিতর্কেই ইন্ধন দিলেন টলিউডের অপরাজিতা! না, বিষয়টা হয়তো এরকম নয়। আসলে নিন্দকদের চোখ টাটিয়েছে মূলত তাঁর চেহারা। এক জন মন্তব্য করলেন, ‘‘পাগল হয়ে গিয়েছেন? হট প্যান্ট পরার জন্য চেহারাটাও হট বানাতে হয়। আবার হাত-পা ছুড়ছেন?’’ আবার কেউ বললেন, ‘‘কী বিশ্রী! ভিডিয়ো পোস্ট করার আগে এক বার দেখেছেন নিজেকে?’’ নিন্দায় ভরে গেছে তার পোস্টের কমেন্ট বক্স।
প্রায় বেশিরভাগ মানুষর নেই বিষয়টাকে ভালো চোখে দেখেননি। প্রত্যেকেই বলেছেন এই পোশাকে মোটেও ভালো লাগছে না অপরাজিতাকে। তবে জনৈক মহিলা প্রতিবাদ করে বলে উঠলেন, ‘‘মেয়েরাই মেয়েদের শত্রু। নিজেরা পরতে পারছেন না বলে ঈর্ষা অনুভব করছেন?’’ আর এক জন মন্তব্য করলেন, ‘‘ওঁর পয়সায় ওঁর ইচ্ছে। উনি কিনেছেন উনি পরেছেন। আপনাদের কী সমস্যা?’’এ ভাবেই অভিনেত্রীর পোস্ট করা ভিডিয়ো ঘিরে চুলচেরা বিশ্লেষণে নামে দুই শিবির অর্থাৎ এত পক্ষ অভিনেত্রীর হয়ে বলেন আর এক পক্ষ বিপরীতে।
View this post on Instagram
সম্প্রতি মাকে হারিয়ে বেশ হতাশ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। ২২ ফেব্রুয়ারি ছিল অপরাজিতার জন্মদিন। তার মায়ের অসুস্থ থাকার দরুন অন্যান্য বারের মতো আয়োজন ছিল না এ বছর। জন্মদিনের পাঁচ দিনের মাথায় মাকে হারান তিনি। এমনটা ঘটবে তিনি বুঝতে পারেননি। তিনি ভেবেছিলেন তার মা ঠিক সুস্থ হয়ে যাবেন। তবে তেমনটা আর হল না। একটি শুটে বেরোচ্ছিলেন। সেই সময় আত্মীয়ের ফোন পেয়ে ছুটে যান মায়ের কাছে। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ হয়ে যায়। শেষ নিশ্বাস ত্যাগ করেন অপরাজিতার মা। তার অনেক দিন পর এমন হাসিখুশি মুহূর্ত ভাগ করে নিতেই আবার কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী। তবে এই নিয়ে এখন অব্দি অভিনেত্রীকে কোন উত্তর দিতে বা এই কটাকে কর্মপাত করতে দেখা যায়নি।

