‘গানটা না থাকলে রবীন্দ্রনাথের সাহিত্য কতটা উঁচু হতো বলতে পারছি না’- রবীন্দ্রনাথকে নিয়ে একি বললেন অঞ্জন দত্ত?

প্রতিভাবান বাঙালিদের মধ্যে অন্যতম একজন জনপ্রিয় প্রতিভা সম্পন্ন ব্যক্তিত্ব হলেন অঞ্জন দত্ত (Anjan Dutt)। অভিনয়ে, পরিচালনায়, গানের জগতে তার কাজের ছাপ তিনি রেখে এসেছেন বরাবর। নাটকের সঙ্গে তার বরাবরই শিকড়ের টান রয়েছে। মৃণাল সেনের ছবির হাত ধরেই তাঁর বড়পর্দায় অভিনয় শুরু হয়।

অঞ্জন দত্ত অভিনীত ছবি গুলির মধ্যে অন্যতম হলো একদিন অচানক’, ‘যুগান্ত’, ‘অন্তরীণ’, ‘নির্বাক’, ‘জানি দেখা হবে’, ‘চিত্রাঙ্গদা’, ‘দেখা’, ‘মিস্টার এন্ড মিসেস আইয়ার’। তার পরিচালিত বেশ কয়েকটি ছবি হল ‘দ্য বং কানেকশন’, ‘রঞ্জনা আমি আর আসবো না’, ‘চলো…লেট’স গো’, ‘দত্ত ভার্সাস দত্ত’, ‘ম্যাডলি বাঙালি’, ‘শেষ বলে কিছু নেই’, সহ ব্যোমকেশ সিরিজে তিনি পরিচালনা করেছেন।

নিজের অভিনয়ের জন্য তো বটেই, পাশাপাশি নিজের স্পষ্ট বক্তব্য এবং ঠোঁটকাটা স্বভাবের জন্য মাঝেমধ্যে খবরের শিরোনামে উঠে আসে অঞ্জন দত্তের নাম। পরিচালক অঞ্জন দত্ত সম্প্রতি সোল পডকাস্ট শোতে এসেছিলেন। সেখানেই তিনি পপুলার আর্ট নিয়ে কথা বলেন। এছাড়াও কবিগুরু রবীন্দ্রনাথ সম্পর্কে এমন কিছু বলেন পরিচালক যা শুনে অবাক হয়ে গেছেন সকলে।

পপ আর্ট নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলে ‘পপ মিউজিক তো কালচার চেঞ্জ করে দিল। বিটলসরা না এলে তো ওয়ার্কিং ক্লাসের গান তো হতো না। এগুলো তো জনপ্রিয়। সুমনের (কবীর সুমন) গান তো ৪ টে কবি, ৫ টা আঁতেল শুনছে না খালি। গোটা দুনিয়া শুনছে। হয়তো ভিতরের মানেটা অনেকে বুঝত পারছে না। তোমাকে চাইয়ে তোমাকেটা কে হয়তো জানতে চাইছে, কিন্তু ভালো লাগছে। তাই আমার কাছে জনপ্রিয় শিল্পের মান উঁচু হওয়ার কথা। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা তো দারুণ জনপ্রিয়। সবাই পড়ছে। সমরেশ মজুমদারের বই সবাই পড়ছে। হয়তো শঙ্কর বেশি সংখ্যক মানুষ পড়ছেন। কিন্তু তাই বলে তাঁর লেখা তো নিচু মানের লেখা নয়। দারুণ লেখন শৈলী। কত কী জানা যায় ওঁর লেখা থেকে।’

আরও পড়ুনঃ দাদুর বিরুদ্ধে বিরাট ষ’ড়যন্ত্র! ভাঙবে রাকার বিয়ে! নাক না কেটেই যাত্রা ভঙ্গ করবে পারুল!

এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের লেখার উল্লেখ করেন তিনি। বলেন, ‘বনফুল, রমাপদ চৌধুরী সাংঘাতিক শক্তিশালী লেখক। বরং আমার মনে হয় না রবীন্দ্রনাথের গল্প, বড় গল্প খুব উঁচু মানের। ওঁর গান যতটা উঁচু আর কি, সেই তুলনায়। গানটা না থাকলে রবীন্দ্রনাথের সাহিত্য কতটা উঁচু হতো আমার ধারণা নেই। সেই তুলনায় সুনীল বাবু অনেক বেশি আধুনিক। এঁরা সবাই জনপ্রিয় লেখক। এটা হারিয়ে গেল কোথাও, যেটা আমাদের বাঙালিদের ছিল। জনপ্রিয় মানেই খারাপ জিনিস ভাবতে শুরু করল। জনপ্রিয় মানেই বাজার যেটা খাবে। কিন্তু আদতে তো শিল্প ঠিক করবে যে বাজার কী খাবে না খাবে। শিল্পী ঠিক করবে। শিল্পী সেটা তৈরি করে যেটা তাঁর ভালো লাগে, বাজার কী খাবে সেটা ভেবে সেই কাজ করে না।’

Back to top button