‘আমার রাগ হলে আমি গালাগালি দি না, এটাই আমার শিক্ষা! কিন্তু ওনারা…’ সাক্ষাৎকারে কাদের শিক্ষা নিয়ে খোঁচা মারলেন অনির্বাণ?

এই মুহূর্তে টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে প্রথম সারিতেই রয়েছে অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) নাম। দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত অনির্বাণকে কখনোই আমরা এক ধরনের চরিত্রে অভিনয় করতে দেখিনি। বিভিন্ন সময় তিনি বিভিন্ন চরিত্রে ধরা দিয়েছেন দর্শকের সামনে। তার চরিত্রে নানান বৈচিত্রের কারণে দর্শকের কাছে তিনি এতটা জনপ্রিয়তা পেয়েছেন। আর তার অভিনয়ের দক্ষতা নিয়ে নতুন করে কিছুই বলার নেই।

তবে এবার দর্শকদের রাগ, ক্ষোভ ইত্যাদি নিয়ে কথা বললেন অভিনেতা। বেশ অনেকদিন ধরে অনির্বাণকে বড় পর্দায় দেখা যাচ্ছে না। নতুন কোন ছবি, ওয়েব সিরিজ কোথায় অনির্বাণের দেখা মিলছে না। যা নিয়ে দর্শকদের অনেকের মনে অনেক প্রশ্ন উঠেছে। বিগত তিন মাস হাতে কাজ নেই একথাও অনির্বাণের মুখে শোনা গিয়েছে আগের একটি সাক্ষাৎকারে। কিন্তু এত ভালো উন্নত মানের একজন অভিনেতা তার হাতে কাজ নেই এ কথা যেন বিশ্বাসই করতে পারছেন না দর্শক। এদিকে সম্প্রতি আরেক সাক্ষাৎকারে দর্শকদের কাছ থেকে গালাগাল খাওয়ার অভিযোগ করেছেন তিনি।

আসলে বর্তমানে সোশ্যাল মিডিয়া যুগে প্রায়শই অভিনেতা অভিনেতাদের নেটিজেনদের সমালোচনা কটাক্ষ এগুলোর মুখোমুখি হতে হয়। কোন অভিনেতা, অভিনেত্রীর প্রতি রাগ থেকে তাকে নিয়ে সমালোচনা গালাগাল করতে ছাড়েন না সাধারণ মানুষ। ভক্তরা যেমন তাদের প্রতি ভালোবাসা উজার করে দেয় তেমনি গালাগাল দেয়। সবটাই বর্তমানে এই সোশ্যাল মিডিয়াকে ঘিরে। এবারে এক সাক্ষাৎকারে অনির্বাণ তার প্রতি সমস্ত নেটিজেনদের যে রাগ ক্ষোভ আর কথা জানালেন। কার থেকে গালাগাল খেয়ে তিনি এমন বক্তব্য করলেন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনির্বাণ জানান, ‘পাবলিকের বিরাট রাগ। কোথা থেকে আসছে জানি না। কিন্তু প্রচুর রাগ। এবারে আমারও প্রচুর রাগ। কিন্তু আমি কোনদিনও গালাগাল দিয়ে সেই রাগ মেটাইনি। আমার রাগকে আমি কিভাবে তুলে ধরবো সেটা আমাকেই ঠিক করতে হবে। তারজন্য আমার মাস্টার মশাইরা আমাকে ছোটবেলা থেকে পড়াশুনা শিখিয়েছেন, বাবা মা আমাকে সহবত শিখিয়েছেন। এবারে যারা পারছেন না তারা এবারে প্রকাশ করে। কিন্তু রাগ হলে যে অন্যকে গালাগাল দিতে হয় এটা নতুন পৃথিবী।’

আরও পড়ুনঃ চেনা মানুষদের ভিড় সরিয়ে কমলিনীকে নিয়ে বহুদূর পাড়ি দিল স্বতন্ত্র! একটি সুন্দর সন্ধ্যার সাক্ষী থাকলো নতুন কমলিনী!

আসলে এই কথাগুলো নির্দিষ্ট কাউকে ইঙ্গিত করে বলেননি অনির্বাণ। বর্তমান সময়ে পৃথিবী যেদিকে এগোচ্ছে তাতে করে ভবিষ্যতে কোনদিকে গিয়ে এই পরিস্থিতি দাঁড়াবে তা নিয়ে বেশ সংশয় রয়েছে অনির্বাণের মনে। আর যারা এই সমস্ত বিষয় কাজ করছেন সেই সমস্ত পরিবেশবিদদের মাঝখান থেকে গালাগাল খেতে হচ্ছে। ভবিষ্যৎ নিয়ে ভাবছে যারা কাজ করছে তারাই মাঝখান থেকে সাধারণ মানুষের ক্ষোভের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

Back to top button