‘আমার সিক্স প্যাক আপনার ফ্যামিলি প্যাক…’- চেহারা থেকে খাওয়া-দাওয়া, সব নিয়েই খোঁটা! অনিল কাপুরের অপমানে কি প্রতিক্রিয়া শাশ্বত চ্যাটার্জির?

এই মুহূর্তে ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেতা হলেন শাশ্বত চ্যাটার্জী (Saswata Chatterjee)। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে সাথে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিও কাঁপাচ্ছেন অভিনেতা। এছাড়াও OTT প্লাটফর্মেও বেশ জাঁকিয়ে বসেছেন তিনি। শুধুমাত্র বাংলা নয় পাশাপাশি হিন্দি ওটিটি প্লাটফর্মেও কাজ করেছেন তিনি। এরই মধ্যে শাশ্বত বিদ্যা বালান (Vidya Balan), সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput), কঙ্গনা রানাউত (Kangana Ranaut) এর মত বড় বড় তাবড় অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন।

কয়েক বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন শাশ্বত চ্যাটার্জী। বাংলা, হিন্দি দুই ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করছেন বছরের পর বছর ধরে। ইতিমধ্যেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাধিক কাজ করেছেন তিনি। ছোট পর্দার হাত ধরেই অভিনয় জগতে পরিচিতি পেয়েছিলেন। ‘একদিন প্রতিদিন’, ‘এখানে আকাশ নীল’ এর মতন সিরিয়ালে অভিনয় করেছেন। তিনি এখন টলিউডের গণ্ডি পেরিয়ে বলিউডে কাজ করছেন। অভিনেতাকে এতদিন আমরা পজিটিভ চরিত্রে অভিনয় করতে দেখেছি। বর্তমানে আমরা তাকে নেগেটিভ চরিত্রেও পাচ্ছি।

অভিনেতার অভিনয় গুনে মুগ্ধ ৮-৮০ প্রত্যেকে। তবে এবারে বলিউডের এভারগ্রীন অভিনেতা অনিল কাপুরের কাছে অপমানিত হতে হলো অভিনেতাকে। দীর্ঘ ৪ দশক ধরে বলিউডে রাজত্ব চালাচ্ছেন। নিজের এত বছরের ক্যারিয়ারে কয়েকশো ছবিতে কাজ করেছেন। অসংখ্য ফ্যান রয়েছে অভিনেতার। যেমন অসংখ্য মানুষ তার অভিনয়ের ভক্ত ঠিক তেমনই অভিনেতা নিজের ব্যবহারেও সকলকে মুগ্ধ করেন। তবে এবারে টলিউডের প্রথম সারির অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে খোঁটা দিয়ে অপমান করলেন অভিনেতা।

অনিল কাপুরের সাথে নাইট ম্যানেজার নামের একটি ওটিটি প্ল্যাটফর্মের সিনেমায় কাজ করেছেন তিনি। সেখানেই অভিনেতার থেকে অনেককিছু শিখেছেন শাশ্বত। তবে শুটিং ফ্লোরে থাকাকালীন অনিল কাপুরের খোঁটা শুনতে হয়েছে শাশ্বতকে নিয়ে শরীর নিয়ে। কিন্তু অভিনেতাকে কি এমন বললেন অনিল? সেই নিয়ে কৌতূহল শুরু হয়েছে নেটিজেনদের মনে।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! বিদায় নিচ্ছেন মিশমি দাস! ছাড়ছেন কলকাতা! কি হয়েছে অভিনেত্রীর?

আসলে ৬৮ বছর বয়সে এসে এখনো নিজের শরীরের ফিটনেস, ত্বকের জেল্লা সবটা ধরে রেখেছেন অনিল কাপুর। তাকে দেখে বোঝার উপায় নেই ৭০ এর দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন অভিনেতা। কিন্তু এই বয়সেই মুখে বলিরেখা, শরীরে মেদ জন্মেছে শাশ্বত চট্টোপাধ্যায় এর। সেই কারণেই অভিনেতাকে প্রতিদিন খোঁটা দিতেন অনিল। এক সাক্ষাৎকারে শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, ‘আমি যখন শুটিং ফ্লোটে যেতাম তখন অনিল কাপুর আমাকে দেখিয়ে বলতো ৬৪ বছর বয়সে তার সিক্স প্যাক রয়েছে আর আমি ফ্যামিলি প্যাক নিয়ে ঘুরছি। যদিও এই কথাগুলোকে আমি সবসময় মোটিভেশন হিসেবে নিয়েছি। উনি আমার ভালোর জন্যই বলেছিলেন। তারপর থেকে আমি আমার ডায়েটের উপরে কড়া নজর দিয়েছি।’

Back to top button