‘চূর্ণ বিচূর্ণ পাঁজরের হাড়!’ সামনে এলো অনীক দত্তর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট! প্রাপ্ত তথ্য দেখে শিউরে উঠলো টলিউড!

পরিচালক অনীক দত্ত-র মৃত্যুর পর সামনে এল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। বুধবার গড়িয়াহাট থানা এলাকার একটি আবাসনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। এরপর দ্রুত তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই তাঁর মৃত্যু ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তবে ওই চিঠির হাতের লেখা সত্যিই অনীক দত্তর কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা তাঁর আগের লেখার সঙ্গে সেই নোট মিলিয়ে দেখছেন। এই রহস্যমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর।
বুধবারই পরিচালকের দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে, মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণ এবং শরীরের ভিতরে মারাত্মক রক্তক্ষরণের চিহ্নও পাওয়া গিয়েছে। পাশাপাশি মস্তিষ্কে রক্তক্ষরণ এবং মাথার বাঁ দিকের খুলির হাড় ভাঙার কথাও উল্লেখ করা হয়েছে রিপোর্টে।
এছাড়াও রিপোর্টে বলা হয়েছে, শরীরের একাধিক অংশে গুরুতর চোটের চিহ্ন ছিল। বাঁ দিকের পাঁজর ভেঙে গিয়েছিল এবং বাঁ পায়েও গভীর আঘাতের চিহ্ন মিলেছে। কোমরের বাঁ দিকের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়ার পাশাপাশি মুখ, পিঠ ও কোমরে তীব্র ঘর্ষণের দাগও দেখা গিয়েছে। ফুসফুসে জমাট রক্তের উপস্থিতির কথাও উল্লেখ করেছেন চিকিৎসকেরা।
আরও পড়ুনঃ’ এই রুদ্র, চিনতে পারছো? আমরা একসঙ্গে কাজ করতাম’ ‘গলাটা আজও কানে বাজছে…’ জন্মদিনের পাঁচদিনের মাথাতেই মৃ’ত্যু! হাসপাতালে এসে চোখে জল রুদ্রনীল ঘোষের!
সূত্রের খবর, প্রাথমিক পর্যবেক্ষণে তদন্তকারীদের ধারণা, অনেক উঁচু জায়গা থেকে পড়লে এই ধরনের আঘাত হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে পূর্ণাঙ্গ রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। এদিকে অনীক দত্তর মৃত্যুতে এখনও শোকের আবহ টলিউডে। পরিচালক, অভিনেতা এবং তাঁর অনুরাগীরা এখনও এই ঘটনাকে মেনে নিতে পারছেন না।

