বিরাট দুঃসংবাদ! বহুতল থেকে পড়ে মা’রা গেলেন পরিচালক অনীক দত্ত! রক্তা’ক্ত দেহ হাসপাতালে নিয়ে গেলেও হয়নি শেষ রক্ষা! নিছক দুর্ঘটনা নাকি খু’ন? চলছে তদন্ত!

বুধবার সকালে গড়িয়াহাটের হিন্দুস্থান পার্ক এলাকায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বহুতলের ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটে ওই বহুতলের ৬ তলার ছাদে। ঠিক কীভাবে তিনি নিচে পড়ে গেলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনা বলেই মনে করা হলেও অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ-এর হোমিসাইড শাখা। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পরিবারের সদস্য ও পরিচিতদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা।

পরিচালকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে পৌঁছে যান টলিউডের একাধিক পরিচিত মুখ। তাঁদের মধ্যে ছিলেন পরিচালক সৃজিত মুখার্জি এবং অভিনেতা জিতু কামাল। হাসপাতালের বাইরে তাঁদের উদ্বিগ্ন অবস্থায় দেখা যায়। এই ঘটনায় চলচ্চিত্র মহলেও নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুনঃ মৃ’ত্যুর মুখ থেকে ফিরে মঞ্চ কাঁপালো রায়ান! নাটকের সাফল্যের পরই ফাঁস হলো শিরিনের আসল রূপ! দুর্ধর্ষ আজকের পর্ব

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর আসল কারণ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে চাইছে না পুলিশ। তবে ঘটনার প্রতিটি দিক খুঁটিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। অনীক দত্তর আকস্মিক মৃত্যুতে তাঁর অনুরাগী ও ইন্ডাস্ট্রির বহু মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

Back to top button