সবার অজান্তে চুপি চুপি বিয়ে? এক বছর আগেই গোপনে বিয়ে সেরেছেন অভিনেতা? সত্যিটা ফাঁস হতেই ভক্তদের প্রশ্নের মুখে অম্বরীশ ভট্টাচার্য! জানেন পাত্রীটি কে?

টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যকে নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা। খবর রটে যায়, প্রায় এক বছর আগে নাকি তিনি গোপনে বিয়ে করেছেন। এতদিন সেই খবর প্রকাশ্যে না আসায় অনুরাগীদের মধ্যে কৌতূহল আরও বেড়ে যায়। অনেকেই ভাবতে শুরু করেন, সত্যিই কি টলিপাড়ার অন্যতম চর্চিত ব্যাচেলর নতুন জীবনে পা রেখেছেন?
এই জল্পনার সূত্রপাত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। সেখানে তিনি দাবি করেন, এক বছর আগে ভবানীপুরের একটি বাড়িতে খুবই সীমিত পরিসরে অম্বরীশের বিয়ে হয়েছিল। পাত্রীর পরিচয় হিসেবে তিনি জানান, তিনি একজন এয়ারহোস্টেস। পাশাপাশি পারিবারিক কিছু কারণে এতদিন বিষয়টি প্রকাশ করা হয়নি বলেও উল্লেখ করেন।
শুধু এখানেই থামেননি কৌশিক। তিনি আরও জানান, আগামী ১০ জুলাই এই বিয়ের ভিডিও প্রকাশ করা হবে। পরিচালকের এই পোস্ট সামনে আসতেই নেটমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। অনেকে বিষয়টিকে সত্যি বলে ধরে নিলেও, অনেকের মনেই সন্দেহ তৈরি হয়। কারণ অম্বরীশের মতো খোলামেলা স্বভাবের মানুষ এত বড় খবর দীর্ঘদিন গোপন রাখবেন, তা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হয়েছে।
আরও পড়ুন: বিয়ের মণ্ডপেই কি ফাঁ’স হবে পুরোনো পাপ? সানি-সুপর্ণার এক সত্যি কাঁপিয়ে দিল আদিত্যের বাবাকে! দুর্ধর্ষ আজকের পর্ব
কিছুক্ষণের মধ্যেই সামনে আসে আসল রহস্য। জানা যায়, গোটা বিষয়টি আসলে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’-র প্রচারের অংশ। ২০২৩ সালের সফল ছবি ‘অর্ধাঙ্গিনী’-র সিক্যুয়েল হিসেবে তৈরি হচ্ছে এই নতুন ছবি। সেই সিনেমাতেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অম্বরীশ ভট্টাচার্যকে। দর্শকদের আগ্রহ বাড়াতেই এই অভিনব প্রচার কৌশল নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
এরই মধ্যে ছবির প্রথম গান ‘তুমি মনে হয় চলে যাবে’ দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। অনুপম রায়ের সুর এবং রাজপূর্ণা ভট্টাচার্যের কণ্ঠে গানটি ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। এখন সকলের নজর ১০ জুলাইয়ের দিকে। সেদিনই স্পষ্ট হবে, অম্বরীশের এই বিয়ের গল্পের সঙ্গে ছবির কাহিনির ঠিক কী যোগসূত্র রয়েছে।

