অল্প বয়সে বাড়ির অমতে লুকিয়ে বিয়ে! কঠোর পরিশ্রমে মিলেছে শ্রেষ্ঠ অভিনেত্রীর পদক! রইলো অভিনেত্রী অপরাজিতা আঢ্যর অজানা কাহিনী!

বাংলা ইন্ডাস্ট্রিতে এমন বেশ কিছু অভিনেত্রীরা রয়েছেন যারা নিজেদের অভিনয় জীবন শুরু করেছিলেন বড় পর্দার মাধ্যমে আর এখন তারা বড় থেকে ছোট সকল পর্দাতে দাপিয়ে কাজ করে চলেছেন। আর এমনই একজন অভিনেত্রী হচ্ছেন অপরাজিতা আঢ্য। মূলত পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করলেও বর্তমানে তিনি টলিউডের একজন দারুণ জনপ্রিয় এবং দক্ষ অভিনেত্রী। তাকে দর্শক ছোট পর্দা থেকে বড় পর্দা সব জায়গাতেই অসাধারণভাবে অভিনয় করতে দেখেছে। যেমন মিষ্টি মুখ তেমন মিষ্টি স্বভাব যারা তাকে ব্যক্তিগত জীবনে চেনে তারা সকলেই বলেছেন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারীনি তিনি। সব সময় মুখে হাসি ধরে রাখেন অপরাজিতা।

আজ তার জন্মদিন আর এই বিশেষ দিনে অভিনেত্রীর জীবনের কিছু বিশেষ ঘটনার কথা এই প্রতিবেদনে জানানো হলো। ১৯৭৮ সালের ২২ শে ফেব্রুয়ারি কলকাতায় তার জন্ম হয়। ছোট থেকেই নাচ গান তার খুবই প্রিয়। তবে শুধু অভিনয় নয় তিনি তার পাশে পড়াশুনাও চালিয়ে যান স্নাতক পাশ করেন। তার প্রথম সিনেমা ছিল ‘শিমুল পারুল’।

সেখান থেকেই তার অভিনয় জীবন শুরু এরপর থেকেই একাধিক সিনেমা এবং ধারাবাহিকে তিনি কাজ করতে শুরু করেন। তার অভিনীত সিনেমা গুলোর মধ্যে অন্যতম হলো, ‘চিত্রাঙ্গদা’, ‘গয়নার বাক্স’, ‘বেলা শেষে’, ‘ওপেনটি বাইস্কোপ’, ‘প্রাক্তন’,’প্রজাপতি বিস্কুট’, ‘সমান্তরাল’, ‘জেনারেশন আমি’, ‘হামি’,’ধানবাদ ব্লুজ’,’রসগোল্লা’, ‘মুখার্জীদার বউ’, ‘চিনি’,’একান্নবর্তী’, ‘বেলা শুরু’, ‘বিসমিল্লাহ’, ‘কথামৃত’, ‘কলকাতা চলন্তিকা’ প্রভৃতি। এছাড়া তিনি বলিউডে অভিনয় করেছেন জনপ্রিয় ছবি ‘মেরি প্যায়ারি বিন্দু’তে।
![]()
এছাড়া তিনি ছোট পর্দাতেও বহুদিন ধরে অভিনয় করে আসছেন। মুখ্য চরিত্র থেকে পার্শ্ব চরিত্র এমনকি গুরুত্বপূর্ণ চরিত্র সব জায়গাতেই তিনি তার সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। তবে শুধু ধারাবাহিকে নয় তিনি সঞ্চালিকা হিসাবেও বেশ কিছু রিয়ালিটি শোতে যোগ দিয়েছেন। তবে তার অভিনীত ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হল, ‘এক আকাশের নিচে’, ‘ইসকাবনের বিবি’, ‘প্রিয়তমা’,’নীল সীমানা’, ‘শুধু তোমারই জন্য’, ‘বিষ প্রান্তর’, ‘কুরুক্ষেত্র’,’গানের ওপারে’, ‘অদ্বিতীয়া’, ‘কনকাঞ্জলি’, ‘মা’, ‘জল নূপুর’, ‘চোখের তারা তুই’, ‘পুন্যি পুকুর’, ‘সন্ন্যাসী রাজা’, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ প্রভৃতি।

যেমন অভিনয়ে তার পারদর্শিতা রয়েছে ঠিক সেই ভাবেই মানুষ হিসাবে তিনি এতটাই মিষ্টি যে তার সঙ্গে যে কোন রিয়ালিটি শোতে প্রতিযোগীরা মন খুলে কথা বলতে পারে। তাই তাকে বেশ কিছু জনপ্রিয় নন ফিকশন শো তে সঞ্জালিকার ভূমিকাতেও দেখতে পাওয়া গেছে। আর তেমন কিছু নন ফিকশন শো এর নাম হলো, ‘টাকা না সোনা’, ‘রান্না বাটি গালগপ্পো ভোজ’, ‘সেরা বৌঠান’, ‘রান্নাঘরের রকস্টার সিজন টু’, ‘রান্নাঘর’, ‘রান্না বান্না’। এবং বর্তমানে তাকে দেখতে পাওয়া যাচ্ছে জি বাংলার ‘ঘরে ঘরে জি বাংলা’ শোতে সঞ্চালিকার ভূমিকায়।

তবে তিনি যেভাবে ছবি এবং ধারাবাহিকে কাজ করেছেন তার ব্যক্তিগত জীবনের গল্প কিন্তু ছবি বা ধারাবাহিক থেকে কিছু কম নয়। তাকে এত মিষ্টি দেখতে যা দেখে বোঝা যায় তিনি অল্প বয়সেতেও কতটা সুন্দরী ছিলেন। সেই সময় বাড়ির অমতে গিয়ে বিয়ে করেছিলেন তিনি। খুব অল্প বয়সে নিজের মনের মানুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অপরাজিতা আঢ্য। ১৯৯৭ সালে সাউন্ড ইঞ্জিনিয়ার অতনু হাজরা সঙ্গে বিয়ে হয় তার। অতনুর বাড়ির লোক এই বিয়েতে রাজি থাকলেও অপরাজিতার বাড়ি থেকে মেনে নেয় নি। আর এভাবেই বহু বছর তারা সুখে সংসার করছেন। অভিনেত্রীর জন্মদিনে রইল সকলের তরফ থেকে শুভেচ্ছা।

