দাপুটে অভিনেতা চিন্ময় রায়ের কথা মনে আছে?শেষ বয়সে অবসাদে ভুগতে শুরু করেন, ছাদ থেকে পড়ে যান, অত্যন্ত কষ্ট পেয়ে মারা যান, সেই কাহিনী শুনলে আপনারও চোখে জল আসবে

বাংলা ছবির স্বর্ণযুগের অন্যতম কুশীলব চিন্ময়ের জন্ম ১৯৪০ সালের ১৬ জানুয়ারি, অধুনা বাংলাদেশের কুমিল্লায়। রুপোলি পর্দায় কমেডিয়ান হিসেবে জনপ্রিয় হলেও অভিনয়ের শুরুটা হয়েছিল থিয়েটারের মঞ্চে। থিয়েটার কে অসম্ভব ভালবাসতেন এই জনপ্রিয় অভিনেতা। একসময় নান্দীকারে অভিনয় করতেন চিন্ময় রায়। তার প্রথম ছবি ছিল তপন সিংহর পরিচালনায় গল্প হলেও সত্যি।
এরপর চারমূর্তি, ধন্যি মেয়ে, ননীগোপালের বিয়ে, হাটেবাজারে, ঠগিনী, ফুলেশ্বরী, মৌচাক, বসন্ত বিলাপ, ওগো বধূ সুন্দরী, অমৃতকুম্ভের সন্ধানে- বাংলা ছবির অনেকটা জুড়ে ব্যাপ্ত ছিলেন চিন্ময়। অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন, চিড়িয়াখানা ছবিতে। বসন্ত বিলাপ ছবিতে তাঁর ‘একবার বল তুমি উত্তমকুমার’ ডায়ালগ আইকনিক মর্যাদা পেয়েছে। তাঁর প্রয়াণের সঙ্গে সঙ্গে বাংলা মঞ্চ ও চলচ্চিত্র- দুইই অনেকটা দরিদ্র হয়ে গিয়েছে।
ননী গোপালের বিয়ে চলচ্চিত্রের অভিনয় করতে গিয়ে অভিনেত্রী জুঁই বন্দ্যোপাধ্যায়ের প্রেমে পড়েন চিন্ময় রায়। জানা যায় শুটিং চলাকালীনই নাকি প্রেম নিবেদন করেছিলেন তিনি। আর তার প্রত্যুত্তরে সেই প্রস্তাব সাগ্রহে গ্রহণ করেন অভিনেত্রী। তারপরই চার হাত এক হয়ে যায় তাদের। দুটি সন্তানও হয়েছিল তার। কিন্তু জুই বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর অনেকটাই একা হয়ে যায় চিনময়। নিঃসঙ্গতায় ভুগতে থাকেন তিনি।
শেষ জীবনে নিজেকে একেবারেই গুটিয়ে নিয়েছিলেন তিনি। স্ত্রী মারা যাওয়ার পর থেকে তিনি সবসময় অবসাদে ভুগতেন। পত্নী বিয়োগ মেনে নিতে পারছিলেন না অভিনেতা। তার মৃত্যুর ঠিক এক বছর আগে ২০১৮ জুন মাসে চার তলা ছাদ থেকে পড়ে যান বৃদ্ধ চিন্ময় রায়। বাড়িতে তখন উপস্থিত ছিলেন না তার ছেলে শঙ্খ রায়। কীভাবে ছাদ থেকে পড়ে গেলেন তিনি সেই কথা জানা সম্ভব হয়নি।
প্রতিবেশীদের চোখে পড়ে রাস্তায় পড়ে আছে তার রক্তাক্ত দেহ। হাতে পায়ে গোটা শরীরে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। প্রতিবেশীরা তাকে একটি হাসপাতালে ভর্তি করে দেয়। সেই যাত্রায় প্রাণে বেঁচে গেলেও বিভিন্ন রোগে আক্রান্ত হন তিনি। অসম্ভব কষ্টের মধ্যে দিয়ে কেটেছিল তার জীবনের শেষ এক বছর। ২০১৯ সালে ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলার চলচ্চিত্র জগতের এই উজ্জ্বল তারকা চিন্ময় রায়।

