খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসছেন আদৃত কৌশাম্বি! নতুন বছর আসার আগেই সুখবর টলিপাড়ায়!

শেষ হয়েছে মিঠাই (Mithai)। বেশ কয়েক মাস পেরিয়ে গেছে। তবে এখনো অব্দি মিঠাই নিয়ে ক্রেজ দর্শকদের মধ্যে খানিকটা রয়েই গিয়েছে। মিঠাই ধারাবাহিকটির কথা মনে পড়লে যে বিষয়গুলি আমাদের চোখের সামনে ভেসে ওঠে তার মধ্যে অন্যতম হলো আদৃত কৌশম্বির প্রেম।

মাঝে এই নিয়ে দর্শকদের বেশ ক্ষোভ দেখা গিয়েছিল। দর্শকরা যখন জানতে পারেন তাদের সিদ্ধার্থের ভালোবাসা মিঠাই রানী নয় বরং তারই অনস্ক্রিম দিদিয়া, তখন দুটো শিবিরে ভাগ হয়ে গিয়েছিল দর্শক মহল। এক পক্ষ বেশ খুশি হয়েছিলেন এই খবরে আর অপরপক্ষ বেশ রেগে গিয়েছিলেন। তবে এই মুহূর্তে সেই মান অভিমানের পর্ব চুকে গিয়েছে।

Adrit Roy

মাঝেমধ্যেই অনেক ট্রোলের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রী কৌশম্বিকে। তার জবাব দিতে ও দেখা গিয়েছিল অভিনেতা অদৃতকে। তবে এইবার সবকিছু পেরিয়ে চার হাত এক হতে চলেছে এই যুগলের। খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছেন তারা। আর খুব বেশি দেরি করতে মোটেই রাজি নন দুজনের কেউই।

নিজেরা এখনো অব্দি নিজেদের প্রেমে সিলমোহর দেননি। তবে আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তীর প্রেমের কথা আর কারও অজানা নয়। দুই বাড়ির বড়রাও সম্পর্কের ব্যাপারে অবগত। বিগত বেশ কিছু সময় ধরেই জানা যাচ্ছে শুভ দিনে শুভ কাজ সেরে ফেলতে চান তাঁরা। আপাতত নাকি বিয়ের শপিং চলছে জোরকদমে।

আরও পড়ুন: পর্ণার বিপদে পাশে এসে দাঁড়ালো জেঠু! অয়নকে চড় মেরে সকলকে অবাক করে দিল, কিন্তু রুচিরার কাছে পৌঁছে গেল রনি!

তাদের খুব কাছের বন্ধু এক সংবাদমাধ্যমকে জানিয়েছে, তাদের বিয়ের খবরটা নিছক গসিপ নয়। খুব সম্ভবত জানুয়ারিতেই চার হাত মিলতে চলেছে তাদের। এখনো অব্দি তারা প্রকাশ্যে কিছু না আনলেও খুব তাড়াতাড়ি দর্শকরা জানতে পারবেন সমস্ত বিষয়টা। নিজেদের প্রিয় নায়কের বিয়ে নিয়ে বেশ উৎসুক ভক্তরা।

Back to top button