‘আমরা ভেবেছিলাম ওকে…’ কেন এতদিন সন্তানকে সামনে আনেননি অদিতি-দেবরাজ! স্বামী গ্রেফতারের হতেই ছেলেকে নিয়ে পগারপার! কোথায় লুকিয়ে প্রাক্তন বিধায়ক?

দেবরাজ চক্রবর্তী গ্রেফতার হওয়ার পর নতুন করে চর্চায় উঠে এসেছে গায়িকা ও প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির ব্যক্তিগত জীবন। জানা গিয়েছে, যে ফ্ল্যাটে তিনি দীর্ঘদিন থাকতেন, সেখানে এখন তালা ঝুলছে। ওই ফ্ল্যাটেই অদিতির একটি রেকর্ডিং স্টুডিও ছিল। পাশাপাশি বিভিন্ন বাদ্যযন্ত্রের সংগ্রহও রাখা ছিল সেখানে।
এই বছরের জানুয়ারি মাসে মা হন অদিতি মুন্সি। সন্তানের জন্মের পর থেকে ছেলেকে নিয়েই ওই ফ্ল্যাটে সময় কাটাচ্ছিলেন তিনি। তবে এখনও পর্যন্ত ছেলে সম্পর্কে কোনও ছবি বা ভিডিও সমাজমাধ্যমে প্রকাশ করেননি অদিতি বা দেবরাজ। সেই কারণেই তাঁদের সন্তানকে নিয়ে কৌতূহল রয়েছে অনুরাগীদের মধ্যে।
এর আগে এক সাক্ষাৎকারে অদিতি জানিয়েছিলেন, ছেলে এখনও খুব ছোট বলেই তাঁকে প্রকাশ্যে আনেননি। তিনি বলেন, সময় হলে সকলের আশীর্বাদ নেওয়ার জন্যই ছেলেকে সবার সামনে নিয়ে আসবেন। তবে কবে সেই দিন আসবে, তা নিয়ে তখনও কোনও নির্দিষ্ট পরিকল্পনা করেননি বলে জানিয়েছিলেন গায়িকা।
বিধানসভা নির্বাচনের সময় প্রচারে ব্যস্ত থাকলেও ছেলেকে খুব মিস করতেন বলে জানিয়েছিলেন অদিতি। সুযোগ পেলেই ভিডিও কলে সন্তানের সঙ্গে কথা বলতেন। যদিও সেই নির্বাচনে পরাজিত হন তিনি। ফল ঘোষণার দিন আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অদিতি, যা নিয়েও সে সময় আলোচনা হয়েছিল।
আরও পড়ুনঃ ‘আমার ছেলে সাচ্চা, মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে!’ ‘আমার ছেলেকে আমি সেই শিক্ষা দিইনি, ও চোখে চোখ রেখে কথা বলতে জানে!’ ‘সত্যিটা সামনে আসলেই ও মাথা উঁচু করে বেরিয়ে আসবে! দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারিতে বি’স্ফোরক অদিতি মুন্সির শাশুড়ি! ছেলেকে নিয়ে কি বললেন তিনি?
এদিকে দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারের পর পরিস্থিতি আরও বদলে গেছে। সূত্রের খবর, ছেলে নিয়ে আপাতত ওই ফ্ল্যাট ছেড়ে অন্যত্র রয়েছেন অদিতি মুন্সি। তবে স্বামীর গ্রেফতারি বা বর্তমান পরিস্থিতি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তিনি।

