ঢেলে দিলেন নিজের জমানো পুঁজি! মায়ের স্বপ্ন পূরণ করলেন হরগৌরী পাইস হোটেলের শুভস্মিতা! মাকে ভালোবেসে দিলেন এই বিশেষ উপহার!

সদ্যই শেষ হয়েছে স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক হর গৌরী পাইস হোটেল (Horo Gouri Paise Hotel)। ধারাবাহিকে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শুভস্মিতা মুখার্জি (Suvosmita Mukherjee)। এই ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেত্রী। আর প্রথম ধারাবাহিকে অভিনয় করেই দর্শকদের কাছ থেকে পেয়েছেন বিপুল ভালোবাসা। দীর্ঘ ২ বছর ধরে এই ধারাবাহিকটি চলছে টেলিভিশনের পর্দায়।

কিছুদিন আগেই শেষ হয়েছে এই ধারাবাহিক। আর ধারাবাহিক শেষ হওয়ার পর নিজের উপার্জিত অর্থের বিনিময়ে মাকে বিশেষ উপহার দিলেন অভিনেত্রী। যা দেখে নেটিজেনদের একাংশ বেজায় খুশি। সত্যি যোগ্য সন্তানের মতন কাজ করেছেন অভিনেত্রী। অভিনেত্রীর ভক্তরা তো বেজায় খুশি। এই আড়াই বছর ধরে সঞ্চিত সমস্ত অর্থ মায়ের স্বপ্নপূরণ করতে ব্যয় করে দিলেন পর্দার ঐশানী। মায়ের জন্য খরচ করেছেন চার লাখের বেশি টাকা।

কিন্তু মাকে কি উপহার দিলেন অভিনেত্রী যার জন্য এত টাকা খরচ করলেন অভিনেত্রী? তবে মায়ের এই বিশেষ উপহার নিজেদের ভবিষ্যতের কথা ভেবেই করেছেন অভিনেত্রী। যাতে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। সবদিন ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। নিজের কাজ নিয়েই এখন ব্যস্ত থাকেন অভিনেত্রী, তাই মাকে সময় দেওয়া হয় না। তাই সেরকমই একটা জিনিস উপহার দিয়েছেন।

অভিনেত্রী সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘মা বাবার ডিভোর্স দেখেছি ছোটবেলায়। একা হাতে ছোট থেকেই সংসার চালাচ্ছি। অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছি। তাই জানি ঠিক লড়ে নেব।’ বিনোদন জগতের সঙ্গে যুক্ত, সকলেরই একটি না একটি বিকল্প আয়ের পথ আছে। এবার সেই দলে নাম লেখালেন হরগৌরী পাইস হোটেলের ঐশানী।

আরও পড়ুনঃ ফুলকির মুকুটে নতুন পালক! এবার বাংলাদেশী ছবিতে অভিনেত্রী দিব্যানি! আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে অভিনেত্রীর নতুন ছবি!

মায়ের জন্য একটি নেইল আর্ট স্যাঁলো খুলে দিয়েছেন অভিনেত্রী। সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘মা একা হয়ে পড়েছে, আমি ব্যস্ত থাকি। বড় হয়ে গেছি। অনেক দিন ধরেই মা চাইছিলেন কিছু একটা করতে। আমাকেই বলেছিলেন সেটা ঠিক করে দিতে। তাই এই স্যালোঁ করে দেওয়ার সিদ্ধান্ত নিই। ভবিষ্যতে এই স্যালোঁ আমারই থাকবে এটাও ঠিক। ফলে ভবিষ্যতে যদি কখনও কোনও আর্থিক সমস্যা আসে এটা একটা বিকল্প উপার্জনের পথ হয়ে থাকবে।’

Back to top button