“মমতাশঙ্কর শাড়ির আঁচল গায়ে জড়িয়ে থাকতে ভালবাসেন, আপনার ভাল না লাগলে ন’গ্ন হয়ে হাঁটুন! কে নিষেধ করেছে?” কাকে একহাত নিলেন শ্রীময়ী চট্টরাজ?

বর্তমানে টলি পাড়ার (Tollywood) সবথেকে চর্চিত জুটি হলো কাঞ্চন শ্রীময়ীর (Kanchan-Sreemoyi) জুটি। যেদিন থেকে কাঞ্চন শ্রীময়ীর ঘনিষ্ঠতা নেটিজেনদের চোখে পড়েছে সেদিন থেকেই তারা চর্চার বিষয় হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। নিজেদেরকে শুধুমাত্র ভালো বন্ধুর দাবি করে হুট করেই সকলকে অবাক করে বিয়ে করে নিয়েছিলেন তারা। তারপর তো নেটিজেনরা নানান ভাবে সমালোচনা, ট্রোল করেছে তাদেরকে। যদিও তারা সেইসব বিষয়ে বিশেষ পাত্তা দেননি। এমনকি কন্যা সন্তান জন্ম দেওয়ার পরেও তাদের নিয়ে সমালোচনা থামেনি।

ফের আবারও কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী। সম্প্রতি, তিনি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে মমতাশঙ্করের সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। তিনি অভিনেত্রী-নৃত্যশিল্পীকে যথেষ্ট শ্রদ্ধা করেন। তাই আলাপের পর একসঙ্গে ছবি তুলেছেন। সেই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে।

অভিনেত্রী বলেন “আমি নাকি ওশের থেকে ওর বাবা কাঞ্চনকে আলাদা করেছি! কত বড় মিথ্যে অভিযোগ।” পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছেন ক্ষুব্ধ অভিনেত্রী। তাঁর হুমকি, “যিনি এ কথা লিখে জানিয়েছেন তাঁকে চ্যালেঞ্জ ছুড়ছি। আপনার হাতে এই বক্তব্যের স্বপক্ষে যুক্তি থাকলে প্রমাণ করুন। আমি বন্ধ হয়ে যাওয়া মামলা প্রয়োজনে আবার শুরু করব! কিন্তু কোনও মিথ্যে অভিযোগ শুনব না।”

মমতাশঙ্করকে অযথা কটাক্ষ করা নিয়েও তাঁর ক্ষোভ। শ্রীময়ী বললেন, “মমদি পুরনো দিনের মানুষ। আমার মায়ের বয়সী। আমার মা-ও ছোট পোশাক পরলে এখনও বলে, ‘গায়ে কিছু জড়িয়ে নে’। মমতাশঙ্করও তেমনই গায়ে আঁচল জড়িয়ে থাকতে ভালবাসেন। উনি নিজের ইচ্ছার কথা জানিয়েছেন। কাউকে তো সেটা মেনে চলতে বলেননি!”

আরও পড়ুনঃ দাদুকে শিক্ষা দিতে বিরাট পদক্ষেপ নিল রায়ান! কলেজের ফিস জোগাড় করতে পথে নামল পারুল! ফাঁ’স আজকের পর্ব

শ্রীময়ীর কথায়, “কারও যদি মনে হয় তিনি পোশাক পরবেন না, নগ্ন হয়ে হাঁটবেন তা হলে সেটাই করবেন। আপনার ভাল না লাগলে নগ্ন হয়ে হাঁটুন! কে নিষেধ করেছে?” এই নিয়ে গোটা সোশ্যাল মিডিয়াতে চর্চা হচ্ছে বর্তমানে।

Back to top button