‘ফ্ল্যাট টিভি’ বলে শ’রী’র নিয়ে কটাক্ষ! বিশেষ অ’ঙ্গে’র সার্জারি করাতে হলো সোলাঙ্কিকে? গাঁটছড়া ছাড়ার পর খুললেন মুখ

যারা প্রতিদিনই ধারাবাহিক দেখেন তারা শোলাঙ্কি রায়কে চেনেন না এমনটা হতে পারে না। সদ্যই ‘গাঁটছড়া’ ছেড়েছেন তিনি, খড়ির বিদায় মেনে নিতে পারছে ভক্তরা। এর মাঝেই বোমা ফাটালেন অভিনেত্রী। অভিনেত্রী বলেন তার শরীর নিয়ে একাধিকবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। টেলিভিশনের বাইরে ওটিটি প্লাটফর্মেও সুমন ভাবে জনপ্রিয়তা পাচ্ছেন অভিনেত্রী শোলাঙ্কি, যিশু সেনগুপ্তের নায়িকা হিসাবে ‘বাবা, বেবি ও’ ধরা দিয়েছেন তিনি। তবুও তথাকথিত নায়িকাসুলভ রূপ নেই তাঁর, একথা বহুবার শুনতে হয়েছে শোলাঙ্কিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই নিয়েই সরব হলেন খড়ি। অনেক সহ্য করেছেন তিনি এইবার বডি শেভিং নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
একটি সংবাদমাধ্যমের সাথে কথোপকথন চলাকালীন শোলাঙ্কি বলেন, ‘কোমরের মাপ হতে হবে, বুকের মাপ হতে হবে এটা… তথাকথিত ইন্ডিয়ান বিউটি স্ট্যান্ডার্ডের যে মাপ রয়েছে আমি তার মধ্যে পড়ি না।’ টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখার পরে তার শরীরের মাপ নিয়ে অনেকেই অনেক উপদেশ দিয়েছেন। শোলাঙ্কির কথায়, ‘প্রথম যেটা শুনেছি তা হল আমার উচিত সার্জারি করানো। একবার আমার এক ছবির নিচে একটা মন্তব্য দেখেছিলাম। সেটা স্পষ্ট মনে আছে। আমাকে ফ্ল্যাট্রন টিভি বলেছিল একজন’।
শোলাঙ্কির সঙ্গে এই আলোচনা সভায় ছিলেন অন্য এক জনপ্রিয় অভিনেত্রী, ‘ফাটাফাটি’ নায়িকা ঋতাভরী চক্রবর্তী, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় এবং কাঞ্চন মল্লিক। শোলাঙ্কি অত্যন্ত গম্ভীর স্বরে বলেন, ‘আমরা অনেক সময় ভুলে যাই কোনটা নিয়ে ইয়ার্কি মারা যায়, আর কোনটা নিয়ে যায় না’। প্রথমত শরীর নিয়ে কটাক্ষ করা উচিত নয় আর মানুষ যখন সেটা করতে শুরু করে তখন তার শালীনতা জ্ঞান লোক পায়। বেশিরভাগ সময়ই সেটা বুলিং-এর আকার নেয় তা মনে করালেন শোলাঙ্কি। অভিনেত্রীর কথায় মুগ্ধ অনুরাগীরা। একজন লেখেন, ‘এই কারণেই তো তুমি আমাদের আদর্শ, অনুপ্রেরণা’। অপর একজন লেখেন, ‘শোলাঙ্কি রায়ের ফ্যান হতে পেরে গর্বিত, এইভাবেই এগিয়ে যাও’।
শরীরের খুঁত লুকাতে সবার কাছে পারফেক্ট হয়ে ওঠার জন্য নাক গাল ঠোঁট ব্রে’স্ট কোন জায়গাতেই সার্জারি করতে বাকি রাখেন না অভিনেতা-অভিনেত্রীরা। তবে সেইসবে একেবারে বিশ্বাসী নন শোলাঙ্কি। আসলে জীবনে পারফেক্ট বলে কিছু হয় না, অনন্য়তা একেবারে নিজস্ব এমনটাই বিশ্বাস শোলাঙ্কির। তাই তো মাস কয়েক আগে একবার নিজের পেটের পোড়া দাগও অবলীলায় তুলে ধরেছিলেন শোলাঙ্কি। সেই নিয়ে কোনওরকম ছুৎমার্গ নেই তাঁর।
বেশ কিছুদিন যাবত অসুস্থ তিনি আর সেই কারণেই চলতি ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন শোলাঙ্কি। অভিনেত্রী আপতত নিজের মতো করে সময় কাটাচ্ছেন। নতুন বাড়িতে শিফট করেছিলেন মাসকয়েক আগেই। সেটিকে নিজের হাতে সাজাচ্ছেন, নিজের চারপেয়ে সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছেন। সামনেই ঘুরতে যাওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর। তবে মন খারাপের কোন কারণ নেই খুব তাড়াতাড়ি রুপোলি পর্দায় নতুন রূপে দেখা যাবে তাকে। এবার তাঁর সঙ্গী ‘ইচ্ছে নদী’র বিক্রম। ‘শহরের উষ্ণতম দিনে’ ছবিতে বিক্রম-শোলাঙ্কিকে দেখতে উৎসাহী সকলেই।

